Home শীর্ষ স্টোরি ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় দুই যুবককে হত্যা
শীর্ষ স্টোরি

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় দুই যুবককে হত্যা

Share
হৃদয় হাওলাদার ও রাসেল হাওলাদার। ছবি: সংগৃহীত
Share

ইতালিতে উন্নত জীবন গড়ার লক্ষ্যে পাড়ি দিয়েছিলেন ফরিদপুরের দুই যুবক। মানব পাচার চক্রের লোভনীয় প্রস্তাবে শর্টকাটে ইতালি পৌঁছে থেকে যাবেন স্থায়ীভাবে আর গড়ে তুলবেন নিজ ভাগ্য। কিন্তু শেষ অব্দি আর তা তাদের ভাগ্যে মিলেনি। কারণ পথিমধ্যে লিবিয়ায় নিয়ে ফরিদপুরের দুই যুবককে গুলি করে হত্যা করা হয়। এমনকি হত্যার পর পরিবারের সদস্যদের হোয়াটসঅ্যাপেও তাদের ছবি পাঠানো হয়।
নিহত দুই যুবক হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের মিন্টু হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২৪) ও মজিবর হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৬)।
জানা যায়, হৃদয়ের বাবা মিন্টু হাওলাদার বলেন, দু’মাস আগে স্থানীয় আবু তারা মাতুব্বর, আলমাছ ও আনোয়ারের মাধ্যমে ১৬ লাখ টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠান। পরে ছেলেকে প্রথমে দুবাই সেখান থেকে সৌদি আরব অবশেষে লিবিয়া নিয়ে যাওয়া হয়। আর সেখানেই হৃদয়কে হত্যা করা হয়েছে অভিযোগ পরিবারের।
হৃদয়ের বড় ভাই মোখলেছুর রহমান বলেন, ‘’৪/৫ দিন ধরে হৃদয়ের কোন খোঁজ পাচ্ছিলাম না। দালালরা শুক্রবার দুপুরে আমার ভাইয়ের লাশের ছবি পাঠিয়েছে। ১৬ লাখ টাকা দেয়ার পরও বিদেশ থেকে ফোন করে আরও টাকা দাবি করছিল পাচারচক্র। টাকা না দেওয়ায় ওরা আমার ভাইকে খুন করেছে।’’
একই গ্রামের ফয়সাল হোসেন বলেন, ‘’রাসেল নামের আরও একজনকেও লিবিয়াতে হত্যা করা হয়েছে। ওরা একই গ্রামের বাসিন্দা। ওই মানবপাচার চক্র এভাবে মানুষকে জিম্মি করে টাকা আদায় করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। টাকা না দিলেই তাদের সাথে খারাপ কিছু ঘটানো হয়। কখনও নির্যাতন করে আবার কখনও হত্যা করে।‘’
এ ঘটনার বিষয়ে ফরিদপুরের ভাঙ্গা থানার ওসি মো. মোকসেদুর রহমান বলেন, ভাঙ্গার দুটি ছেলেকে লিবিয়ায় গুলি করে হত্যা করা হয়েছে বলে আমাদের কাছে খবর এসেছে। তবে পরিবারের পক্ষ থেকে থানায় এখনও লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ওই পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি। তাদের সঙ্গে আলোচনা করে দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Share
Related Articles

বিএফআইইউর প্রতিবেদন: ব্যবসার আড়ালে মালয়েশীয় দুই ভাইয়ের ‘হুন্ডি চক্র’

আমদানি-রপ্তানি, মুঠোফোনে আর্থিক সেবা (এমএফএস) ও মুঠোফোন মেরামত—এমন সব ব্যবসার আড়ালে অবৈধ...

গণতান্ত্রিক ভবিষ্যতের অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশে আগামী বছরের...

ড. ইউনূসের দেখানো স্বপ্ন আমাদের এগিয়ে নিতে হবে: মির্জা ফখরুল

দেশ পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা...

ট্রাম্পের নতুন বিশ্বব্যবস্থা: পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব পররাষ্ট্রনীতিতে নাটকীয় পরিবর্তন আনতে...