Home এনআরবি সংবাদ ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূতের মনোনয়ন দিলেন বাইডেন
এনআরবি সংবাদশীর্ষ স্টোরি

ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূতের মনোনয়ন দিলেন বাইডেন

Share
ডেভিড স্লেটন মিলছবি: বেইজিংয়ে মার্কিন দূতাবাসের ওয়েবসাইট থেকে নেওয়া
Share

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলের নাম মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউস এ তথ্য জানায়।

হোয়াইট হাউসের ওয়েবসাইটে বলা হয়েছে, মিলের নাম অনুমোদনের জন্য মার্কিন সিনেটে পাঠানো হয়েছে।

নিয়ম অনুযায়ী, প্রথমে কাউকে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট। মনোনয়ন অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয়। সিনেট অনুমোদন দিলে নতুন রাষ্ট্রদূতের নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

ফলে সিনেটে অনুমোদন পেলে ঢাকায় বর্তমান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন মিল।

মিল একজন পেশাদার কূটনীতিক। হোয়াইট হাউস জানিয়েছে, তিনি এখন চীনের বেইজিংয়ে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন (উপরাষ্ট্রদূত) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একসময় ঢাকায় মার্কিন দূতাবাসে উপরাষ্ট্রদূত হিসেবে কাজ করে গেছেন।

অভিজ্ঞ কূটনীতিক মিল মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনীতি ও ব্যবসাবিষয়ক বিভাগে উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করেছেন। একই বিভাগের নিষেধাজ্ঞানীতি ও বাস্তবায়নবিষয়ক পরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি। ঢাকা, বেইজিং ছাড়াও তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন দূতাবাসে কাজ করেছেন।

Share
Related Articles

ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের কয়েক সপ্তাহের মধ্যে এ মাসের শুরুতে...

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র রমজান...

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ঈদ মেলায় প্রবাসীদের উপচে পড়া ভিড়

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ঈদ মেলা...

গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোর নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক

গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোর নবনির্বাচিত কার্যকরী কমিটি (২০২৫–২০২৮) এর অভিষেক অনুষ্ঠানে সংগঠনটির...