উমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী

Share
Share

‘তৃতীয় উমরাহ ও ভিজিট ফোরাম’-এর সভায় যোগ দিতে সৌদি আরব সফরে গেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম সরকারি সফর।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মদিনার উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।

সৌদি আরবের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহর আমন্ত্রণে এই সফরে যান মন্ত্রী। আগামী ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ফোরামের এই সভা অনুষ্ঠিত হবে। মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আবদুল আজিজ আল সউদের পৃষ্ঠপোষকতা ও উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উমরাহ যাত্রীদের সেবার মান উন্নয়ন এবং অধিক সংখ্যক দর্শনার্থীকে ধর্মীয় আচার পালনে সহায়তা দেওয়ার লক্ষ্যে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় এই সভার আয়োজন করেছে।

সফরকালে ধর্মমন্ত্রী উমরাহ ফোরামে অংশগ্রহণের পাশাপাশি সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এছাড়া তিনি বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তাদের সঙ্গে চলতি বছরের হজ কার্যক্রমের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভায় অংশ নেবেন এবং বাংলাদেশি হজযাত্রীদের জন্য ভাড়াকৃত হোটেল পরিদর্শন করবেন।

আগামী ৫ এপ্রিল ধর্মমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Share

আপনাই জন্য

সৌদি আরব, তুরস্ক ও মিসরকে নিয়ে বসছে পাকিস্তান

পাকিস্তানে বৈঠকে অংশ নিতে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। চলতি মাসের ২৯ ও ৩০ তারিখে ইসলামাবাদে...

উমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী

‘তৃতীয় উমরাহ ও ভিজিট ফোরাম’-এর সভায় যোগ দিতে সৌদি আরব সফরে গেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার...

যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ

যুক্তরাষ্ট্রের জননিরাপত্তার জন্য ‘ভয়ংকর অপরাধী’ হিসেবে চিহ্নিত ১০ বাংলাদেশির ছবিসহ নাম ও পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। প্রেসিডেন্ট ডোনাল্ড...

গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে মৃতদের মধ্যে চারজন সুনামগঞ্জের

লিবিয়া থেকে রাবারের বোটে করে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের দিরাই উপজেলার চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। শনিবার বিকেলে পরিবারের সদস্যরা এই খবর...

ট্রেন্ডিং নাও

লন্ডনে বাংলাদেশি পরিবারে চুরি

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশি একটি পরিবারে চুরির ঘটনা ঘটেছে। জানালা ভেঙে প্রায় ২৫ ভরি স্বর্ণ, ক্যাশ পাউন্ড, কাপড় ও মূল্যবান জিনিস নিয়ে যায় দুর্বৃত্তরা।...

পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর নিয়ে কৌতূহলী যুক্তরাষ্ট্র ও ভারত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক প্রতিষ্ঠার পর দেশে অনেকবার সরকার পরিবর্তন হয়েছে। সরকারের ধরন পরিবর্তন হয়েছে। কিন্তু কখনোই...

Related Articles

সৌদি আরব, তুরস্ক ও মিসরকে নিয়ে বসছে পাকিস্তান

পাকিস্তানে বৈঠকে অংশ নিতে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন...

যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ

যুক্তরাষ্ট্রের জননিরাপত্তার জন্য ‘ভয়ংকর অপরাধী’ হিসেবে চিহ্নিত ১০ বাংলাদেশির ছবিসহ নাম ও...

গাল্ফ দেশগুলো এখন কোন দিকে ঝুঁকছে: আমেরিকা, ইরান, নাকি নিউট্রাল?

সৌদি আরব (KSA): সৌদি আরব এখন খুব শক্তভাবে আমেরিকা ও ইসরায়েলের দিকে...

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা যাওয়ার অনুমতি দিলো ইরান

ইরান হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তার লক্ষ্যে জাহাজ চলাচলের জন্য সম্মত হয়েছে,...