ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

Share
Share

ফ্রান্সের ২০২৬ সালের পৌর নির্বাচনের প্রথম দফা ভোট অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) সারাদিন ভোটগ্রহণ হয়েছে। এতে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জয় পেয়েছেন নাহিদুল মোহাম্মদ। তিনি উত্তর প্যারিসের সাঁ দুনি শহর থেকে অতিবাম দল ‘লা ফ্রঁন্স আনসুমিজ’ (এলএফই)-এর প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।

এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী তিনিই একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী বিজয়ী হয়েছেন। একই শহর থেকে আরেক বাংলাদেশি সরুফ সদিউল নির্বাচন করে হেরে যান। তিনি সোশ্যালিস্ট পার্টি (পিএস) থেকে নির্বাচন করেছিলেন।

নাহিদুল মোহাম্মদ বলেন, ‘ফ্রান্সের স্থানীয় রাজনীতিতে নতুন প্রজন্মের অভিবাসী বংশোদ্ভূত নাগরিকদের অংশগ্রহণ বাড়ছে।

এ নির্বাচনে বিজয় আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এবং এটি স্থানীয় সমাজে বাংলাদেশি কমিউনিটির উপস্থিতিকে আরও দৃশ্যমান করবে।’
ফ্রান্সজুড়ে ৩৪ হাজার ৮৭৫টি কমিউন বা শহরে প্রাথমিক হিসাব অনুযায়ী ভোটার উপস্থিতি ছিল প্রায় ৫৬ শতাংশ। এটি ২০২০ সালের তুলনায় অনেক বেশি হলেও ২০১৪ সালের নির্বাচনের তুলনায় কম। তবে প্যারিস, লিয়োঁ ও স্ট্রাসবুর্গের মতো বড় শহরে ভোটারদের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি ছিল।

এদিকে, ২২ মার্চ (রোববার) দ্বিতীয় দফায় ভোটগ্রহণের কথা রয়েছে। তবে ৫০ শতাংশের বেশি ভোটে নাহিদুলের প্যানেল জয়লাভ করায় এ এলাকায় দ্বিতীয় দফার ভোটগ্রহণ করা হবে না।

জানা যায়, নাহিদুল বর্তমানে প্যারিসের সর্বন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়নরত আছেন। তার পৈত্রিক নিবাস বাংলাদেশের সুনামগঞ্জ জেলায়।

উল্লেখ্য, প্রথম দফার ফলাফলে ফরাসি রাজনীতিতে নতুন ভারসাম্যের ইঙ্গিত দেখা যাচ্ছে।

জঁ লুক মেলনশোর অতি বাম রাজনৈতিক দল লা ফ্রঁন্স আনসুমিজ (এলএফই) এবং মারিন লো পেনের কট্টর ডান ন্যাশনাল র‍্যালী (আরএন) কয়েকটি শহরে শক্তিশালী অগ্রগতি দেখিয়েছে। অন্যদিকে পরিবেশবাদী দল (ইকোলজিস্ট) কিছু গুরুত্বপূর্ণ শহরে চাপে পড়েছে।
দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে রোববার (২২ মার্চ)।

Share
Related Articles

নিরপেক্ষ সাংবাদিকতা জাতির দুর্দশা কাটাতে পারে

নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকরা দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে পারলে...

প্যারিসে ঈদের প্রস্তুতি: জামাত শেষে থাকছে আনন্দমেলা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্যারিসে প্রতিবারের মতো এবারও ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছে...

পর্তুগালে ভ্রমণের ৩ দিন আগে প্রি-রেজিস্ট্রেশন সুবিধা

পর্তুগালে বিমানবন্দরে সময় বাঁচাতে ভ্রমণের তিনদিন আগেই করা যাবে প্রি-রেজিস্ট্রেশন। ফলে বিমানবন্দরে...

বাহরাইনে যুদ্ধাতঙ্ক: অনিশ্চয়তার মুখে বাংলাদেশি কর্মীরা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব এখন স্পষ্ট হয়ে উঠেছে পারস্য উপসাগরীয়...