এনআরবি সংবাদএনআরবি সাফল্যনির্বাচিত পোস্ট

সিআইপি নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল কাদের ভুঁইয়া

Share
Share

নিউইয়র্কের বিশিষ্ট হেলথ কেয়ার ব্যবসায়ী মোঃ আব্দুল কাদের ভূঁইয়া শিশির বাংলাদেশ সরকারের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রতি বছর কিছু সংখ্যক ব্যক্তিকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি তথা (সিআইপি) হিসেবে নির্বাচিত করে থাকেন। ২০২৩ এবং ২০২৪ সালের দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য তাকে সিআইপি ঘোষণা করা হয়েছে।

মোঃ আব্দুল কাদের ভূঁইয়া শিশির নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ এর লাইসেন্সধারী হেলথ কেয়ার ব্যবসায়ী, অল কাউন্টি হেলথ কেয়ারের অন্যতম কর্ণধার এবং বিশিষ্ট ব্যবসায়ী। তাঁর দাদার বাড়ী কুমিল্লা জেলার বরুড়া উপজেলায়। সেখানকার সম্ভ্রান্ত ভূঁইয়া পরিবারের মোঃ আব্দুল রশিদ ও শিরিন আক্তারের বড় ছেলে জনাব শিশির। তার নানার বাড়ী কুমিল্লা জেলার লাকসাম থানায়। তিনি লাকসাম থানার বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলী আক্কাসের নাতী এবং নিউ রাজা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের কর্ণধার শফিকুল ইসলামের ভাগিনা। আব্দুল কাদের ভূঁইয়া শিশিরের পৈত্রিক ভিটা কুমিল্লায় হলেও তার জন্ম এবং শৈশব বেড়ে ওঠা পুরাণ ঢাকার লালবাগে। তিনি নিউইয়র্কস্থ গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স, এশিয়া সোসাইটি, মালয়েশিয়া ইউএসএ চেম্বার অব কমার্স, আমেরিকান প্রাইভেট লেন্ডার এসোসিয়েশন এবং বাংলাদেশের ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একজন সম্মানিত সদস্য।

হেলথ কেয়ার ব্যবসার পাশাপাশি শিশির বাংলাদেশের শিক্ষা খাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। তিনি ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ধানমন্ডি কলেজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। বর্তমানে তিনি দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লার একজন অন্যতম উপদেষ্টা। আব্দুল কাদের শিশির একজন শিক্ষানুরাগী মানুষ হওয়ায় তিনি বাংলাদেশের শিক্ষা খাতে গত ১৫ বছর যাবত বিশেষ অবদান রেখে চলছেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ইনফরমেশন টেকনোলজি ভিত্তিক গড়ে তোলার জন্য একটি আইটি স্কুল প্রতিষ্ঠা করেছেন এবং বেকারত্ব দূরীকরণে ও রেমিটেন্স খাতকে আরো শক্তিশালী করার জন্য একটি সফটওয়ার কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। তার প্রতিষ্ঠিত সফটওয়ার কোম্পানির নাম কমিউনিকেট টেকনোলজি লিমিটেড।

আব্দুল কাদের শিশির তার এই দীর্ঘ যাত্রায় দুবাইতে তার ব্রডওয়ে ট্রেড এলএলসি, মালয়েশিয়াতে পায়োনিয়ার ট্রেডিং চীন এসডি এন বিএসডি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে কেইলি কাদের হোল্ডিং কোম্পানির মাধ্যমে বিশ্বব্যাপী ট্রেডিং এবং বাংলাদেশে মেনুফেক্সারিং ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন।

আব্দুল কাদের ভুঁইয়া শিশির পড়ালেখা করেছেন ঢাকার ঐতিহ্যবাহী ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলে। পরবর্তীতে ঢাকার সিটি কলেজে এবং ঢাকা বিশ্ব বিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যার পিতা, তার স্ত্রী শীফা আমিন এবং কন্যা কেইলি কাদের। তিনি যাত্রাবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী এবং মেঘনা বাস মালিক পরিবহন সমিতির সাবেক সভাপতি শেখ রুহুল আমীন ও শেখ সেলিনা আমীনের জামাতা।

Share
Related Articles

বাগদাদে আতঙ্ক: প্রাণভয়ে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ইরাকের রাজধানী বাগদাদে প্রবাসী বাংলাদেশিদের দিন কাটছে মিসাইল...

মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালির ভেতরে আটকা...

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র রমজান...

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ঈদ মেলায় প্রবাসীদের উপচে পড়া ভিড়

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ঈদ মেলা...