কুয়েতে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরতে পারবেন যেভাবে

Share
Share

উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে তার আকাশসীমা বন্ধ রেখেছে কুয়েত সরকার। এ পরিস্থিতিতে কুয়েতে বসবাসরত যেসব বাংলাদেশি নাগরিক বিশেষ প্রয়োজনে বাংলাদেশে ভ্রমণ করতে ইচ্ছুক, তারা স্থলপথে সৌদি আরব প্রবেশ করে ফ্লাইটযোগে বাংলাদেশ ভ্রমণ করতে পারবেন।

বুধবার (১৮ মার্চ) কুয়েতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানিয়েছে, কুয়েত প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরব হয়ে ফিরতে চাইলে সৌদি আরবে প্রবেশের জন্য ভিজিট বা ট্রানজিট ভিসা থাকা আবশ্যক।

এক্ষেত্রে ট্রানজিট ভিসায় সৌদি আরবে প্রবেশের পর চারদিনের মধ্যে অবশ্যই সৌদি আরব ত্যাগ করা বাধ্যতামূলক। সুতরাং, ট্রানজিট ভিসা প্রাপ্তির পর সৌদি আরব থেকে বাংলাদেশের ফ্লাইটের টিকিট নিশ্চিত করে সৌদিতে যেতে হবে।
সৌদি আরবের ভিজিট বা ট্রানজিট ভিসার জন্যে অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের লিংক: https://ksavisa.sa

উল্লেখ্য, যেসব প্রবাসী বাংলাদেশিদের অত্যন্ত জরুরি প্রয়োজনে বাংলাদেশে ভ্রমণ করা প্রয়োজন, শুধুমাত্র তাদের জন্য সৌদি আরবে প্রবেশপূর্বক বাংলাদেশ ভ্রমণের জন্য ট্রানজিট ভিসার অনুমোদন পাওয়ার লক্ষ্যে কুয়েতের বাংলাদেশ দূতাবাস একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

এই পরিপ্রেক্ষিতে এসব প্রবাসী বাংলাদেশিকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জমা দিতে হবে। আবেদনপত্র প্রাপ্তিসাপেক্ষে কুয়েত দূতাবাসের পক্ষ হতে সৌদি আরব প্রবেশের অনুমোদন গ্রহণ করে আবেদনকারীকে অবহিত করা হবে। অতঃপর আবেদনকারীকে নিজস্ব ব্যবস্থাপনায় স্থলপথে কুয়েত এবং সৌদি আরব সীমান্তে গমন করে সীমান্তে অবস্থিত ইমিগ্রেশন অফিসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সৌদি আরব প্রবেশ করে পরবর্তীতে চারদিনের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে।
আরও উল্লেখ্য, সৌদি আরব সরকার থেকে সে দেশে প্রবেশের অনুমোদন প্রাপ্তিতে কোনো কোনো ক্ষেত্রে বিলম্ব ঘটতে পারে।

এক্ষেত্রে আবেদনকারীকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।
জরুরি প্রয়োজনে আবেদনকারীরা আগামী ২১ মার্চ থেকে যে কোনো কর্মদিবসে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং যে কোনো ছুটির দিনে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দূতাবাসের নিচতলায় ১৩ নম্বর রুমে আবেদনপত্র জমা দিতে পারবেন।

Share
Related Articles

বাহরাইনে যুদ্ধাতঙ্ক: অনিশ্চয়তার মুখে বাংলাদেশি কর্মীরা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব এখন স্পষ্ট হয়ে উঠেছে পারস্য উপসাগরীয়...

যুক্তরাষ্ট্রের নতুন তদন্ত রপ্তানি ঝুঁকি তৈরি করবে?

জোরপূর্বক শ্রম নিয়ে মার্কিন এ তদন্তের মধ্যে পড়েছে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগী ভিয়েতনাম,...

বাহরাইন প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট, নিবন্ধন শুরু

এই ফ্লাইটে দেশে ফিরতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের ফেইসবুক পাতায় দেওয়া নির্ধারিত...

বাগদাদে আতঙ্ক: প্রাণভয়ে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ইরাকের রাজধানী বাগদাদে প্রবাসী বাংলাদেশিদের দিন কাটছে মিসাইল...