Home এনআরবি সংবাদ আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ঈদ মেলায় প্রবাসীদের উপচে পড়া ভিড়
এনআরবি সংবাদনির্বাচিত পোস্টমার্কিন যুক্তরাষ্ট্র

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ঈদ মেলায় প্রবাসীদের উপচে পড়া ভিড়

Share
Share

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ঈদ মেলা প্রবাসী বাংলাদেশিদের মাঝে বেশ সাড়া ফেলেছে। দেশীয় সংস্কৃতি ও ঈদের আমেজে সাজানো এই মেলায় বিভিন্ন শহর থেকে আসা প্রবাসীদের ছিল উল্লেখযোগ্য উপস্থিতি।

মেলায় বিশেষ আকর্ষণ ছিল শোবিজ তারকা তানিয়া আহমেদ, টনি ডায়াস ও প্রিয়া ডায়াসের স্টল। তাদের নিজস্ব কালেকশনের আধুনিক নকশার দেশীয় পোশাক ও গহনা দর্শনার্থী ও ক্রেতাদের দৃষ্টি কাড়ে। অনেকেই পছন্দের বাহারি পোশাক কিনে সন্তোষ প্রকাশ করেন।

আটলান্টিক কাউন্টি ও ফিলাডেলফিয়ার বিভিন্ন শহর থেকে আসা প্রবাসী বাংলাদেশিরা জানান, প্রবাসে এমন আয়োজন ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। দেশীয় পোশাক, গহনা ও নানা পণ্যের সমাহারে মেলাটি যেন এক টুকরো বাংলাদেশ হয়ে উঠেছিল।

আয়োজকেরা জানান, প্রবাসে দেশীয় আমেজে ঈদ উদযাপনের এই উদ্যোগ স্থানীয় কমিউনিটির মধ্যে মেলবন্ধন জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাস জীবনে এ ধরনের আয়োজন শুধু কেনাকাটার সুযোগই তৈরি করে না, বরং কমিউনিটির মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতিও বাড়ায়।

আয়োজকরা আরও জানান, ঈদের আমেজ আরও আনন্দময় করে তুলতে চাঁদ রাতে থাকবে বিনা মূল্যে মেহেদি পরানোর আয়োজন ও কাওয়ালি সাংস্কৃতিক সন্ধ্যা। এ আয়োজনে অংশ নিতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে বেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ।

মেলার সফল আয়োজনের জন্য বেঙ্গল ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজল বাড়াই সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁরা বলেন, প্রবাসীদের কাছ থেকে পাওয়া ব্যাপক সাড়া ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার অনুপ্রেরণা জোগাচ্ছে।

Share
Related Articles

মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালির ভেতরে আটকা...

ট্রাম্পের গঠিত রিলিজিয়াস ফ্রিডম কমিশনের একমাত্র মুসলিম নারী সদস্যর পদত্যাগ

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গঠিত রিলিজিয়াস ফ্রিডম কমিশনের একমাত্র মুসলিম নারী সদস্য সামিরা...

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র রমজান...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা...