Home এনআরবি সংবাদ ব্রাজিলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
এনআরবি সংবাদ

ব্রাজিলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Share
Share

যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় দক্ষিণ আমেরিকাতে বাংলাদেশের একমাত্র দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে পালিত হলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ব্রাসিলিয়ার বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে দূতাবাস আয়োজিত কর্মসূচির প্রথমেই ৫২- এর ভাষা শহীদ ও জুলাই অভ্যুত্থানে নিহত সবার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং দিবসটি উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় হতে পাঠানো দুটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপর চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. জসীম উদ্দিন ও সামরিক এটাশে কর্তৃক স্থানীয়ভাবে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে দূতাবাসের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত সব প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাস পরিবারের সব সদস্য সারিবদ্ধভাবে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। চার্জ দ্য অ্যাফেয়ার্স জসীম উদ্দিন দিবসটি উপলক্ষে বক্তব্য দেন।
পরিশেষে সব ভাষা শহীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয় এবং আগত অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

Share
Related Articles

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র রমজান...

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ঈদ মেলায় প্রবাসীদের উপচে পড়া ভিড়

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ঈদ মেলা...

গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোর নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক

গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোর নবনির্বাচিত কার্যকরী কমিটি (২০২৫–২০২৮) এর অভিষেক অনুষ্ঠানে সংগঠনটির...

লিবিয়া থেকে স্বেচ্ছায় ফিরলেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার (২৮ অক্টোবর) বুরাক...