নতুন পাসপোর্ট পেতে সবচেয়ে বেশি খরচ যে দেশে

Share
Share

প্রায় প্রতিটি স্বাধীন দেশের নাগরিকদের অন্যতম চাহিদার বিষয় হলো একটি পাসপোর্ট। বৈধ উপায়ে দেশের বাইরে যাওয়াসহ আরও অনেক কাজে পাসপোর্ট প্রয়োজন হয়। এ ক্ষেত্রে, বিশ্বের সব দেশের মধ্যে নতুন পাসপোর্ট পেতে সবচেয়ে বেশি অর্থ খরচ করতে হয় অস্ট্রেলিয়ার নাগরিকদের। আগামী বছর এই খরচ আরও বাড়ছে।

গত জুলাই মাস পর্যন্ত সবচেয়ে ‘দামি’ পাসপোর্টের মালিক ছিলেন মেক্সিকোর জনগণ। নতুন পাসপোর্ট নিতে মেক্সিকানদের ফি দিতে হতো ৩৪৬ ডলার।

তবে জুলাই মাসে বদলে যায় এই চিত্র। অস্ট্রেলিয়ার পাসপোর্টের ফিস বাড়িয়ে করা হয় ৩৯৮ ডলার। তবে এখানেই শেষ নয়। অস্ট্রেলিয়ান পাসপোর্টের ফিস আরও এক দফা বাড়ছে।

আগামী ১ জানুয়ারী থেকে অস্ট্রেলিয়ায় প্রাপ্তবয়স্কদের জন্য ১০ বছর মেয়াদী নতুন পাসপোর্টের ফিস বেড়ে ৪১২ ডলার হতে যাচ্ছে।

গত বছরের জুলাই মাসে নতুন পাসপোর্টের যে মূল্য ছিল তার সঙ্গে ১৫ শতাংশ কর যোগ করে নতুন করে পাসপোর্টের ফিস নির্ধারণ করা হয়েছে।

অস্ট্রেলিয়ান পাসপোর্টে পরপর তিন দফায় মূল্যবৃদ্ধির মাধ্যমে করদাতাদের কাছ থেকে ক্ষমতাসীন লেবার সরকার বছরে প্রায় এক বিলিয়ন ডলার বাড়তি আয়ের পথে রয়েছে।

বেশিরভাগ অস্ট্রেলীয় নাগরিকের ছুটি কাটানোর পছন্দের গন্তব্য ইন্দোনেশিয়া ও ফিজি। অস্ট্রেলিয়া থেকে এই দুই দেশে যাওয়ার উড়োজাহাজ ভাড়া নতুন পাসপোর্ট ইস্যুর ফি’র প্রায় সমান।

অস্ট্রেলিয়ার বিরোধীদলীয় জোটের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র সাইমন বার্মিংহাম বলেছেন, ‘এটি আশ্চর্যজনক নয় যে (প্রধানমন্ত্রী) আলবানিজের সরকার অস্ট্রেলীয়দের ওপর আরও এক ধরনের কর আরোপের পরিকল্পনা নিয়ে নতুন বছরটি শুরু করতে যাচ্ছে।’

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের মুখপাত্র বলেন, ‘পাসপোর্টের ফিস নির্ধারণ করা হয় গ্রাহক মূল্য সূচকের সঙ্গে সামঞ্জস্য রেখে। অস্ট্রেলীয় পাসপোর্ট একটি উচ্চ মানের ভ্রমণ দলিল হিসাবে আন্তর্জাতিকভাবে সম্মানিত।’

অস্ট্রেলীয় পাসপোর্টধারীরা ১৮৯টিরও বেশি দেশে ভিসা মুক্ত প্রবেশাধিকার পাওয়ার যোগ্যতা রাখে। এই দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জাপান, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সমগ্র ইউরোপীয় ইউনিয়ন। অস্ট্রেলীয় পাসপোর্ট উচ্চস্তরের প্রযুক্তিগত পদ্ধতিতে তৈরি, যা কঠোর জালিয়াতি বিরোধী ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত। উচ্চ গতিশীলতার স্কোরসহ এটি বিশ্বের সবচেয়ে পছন্দের পাসপোর্টগুলোর মধ্যে একটি।

দেড় কোটিরও বেশি অস্ট্রেলীয় নাগরিকের কাছে মেয়াদসহ পাসপোর্ট রয়েছে। যা মোট জনসংখ্যার ৫৫ শতাংশের বেশি।

আকিদুল ইসলাম : অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Share

সর্বশেষ সংযোজন

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার ভোরে হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা...

কায়রোতে প্রতিবাদ করেছিল আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা

ইতিহাসের কিছু মাস কখনো কেবল ক্যালেন্ডারের পাতায় বন্দি থাকে না তারা রূপান্তরিত হয় জাতির সমষ্টিগত স্মৃতিতে, রক্তের অক্ষরে লেখা এক অবিনশ্বর অধ্যায়ে। বাংলাদেশের...

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস...

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে’ শিরোনামে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শনিবার (২৭ জুন) এক...

নিউইয়র্কে ঊনবাঙালের বইমেলা, মুক্তধারার বিরূপ প্রতিক্রিয়া

নিউইয়র্কের বাংলা সাহিত্যপ্রেমীদের জন্য দীর্ঘদিন ধরে পরিচিত মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। তবে এবার একই শহরে ঊনবাঙাল নামে একটি সাহিত্য ও...

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নিলেন সায়মা ওয়াজেদ

বৈশ্বিক মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ আগামী পাঁচ বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের (আরডি) দায়িত্ব গ্রহণ করেছেন। আজ...

Related Articles

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট...

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান...

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে...

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগ...

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয় প্রবাসী বাংলাদেশি। গতকাল সোমবার...

ওমানে সাগরে পড়ে বাংলাদেশি যুবক নিখোঁজ

ওমানের পর্যটন এলাকা সালালাহ দেলকুতের আরব সাগর উপকূলে ঘুরতে গিয়ে পানির তোড়ে...

২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান
প্রবাস থেকে যত প্রতিরোধ

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় দেশের রাজপথের পাশাপাশি বিশ্বজুড়েও চলতে থাকে প্রবাসী...