৩ হাজার অবৈধ শ্রমিক দেশে পাঠালো মালদ্বীপ

Share

মালদ্বীপে অবৈধভাবে কর্মরত ও ব্যবসা পরিচালনার দায়ে তিন হাজারেরও বেশি অভিবাসীকে নির্বাসিত করেছেন দেশটির বর্তমান প্রশাসন। যার বেশিরভাগই ছিল প্রবাসী বাংলাদেশী, যাদের বৈধ কোনো কাগজপত্র ছিলোনা। বুধবার (২৮, আগস্ট) দেশটির ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল মোহাম্মদ শাম্মান ওয়াহেদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম পিএসএম-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

অবৈধভাবে কর্মরত ও কাজের ভিসায় এসে ব্যবসা পরিচালনার দায়ে এই পর্যন্ত প্রায় ৩ হাজারেরও বেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছেন মালদ্বীপ সরকার।যারা পুনরায় কাজের ভিসায় আর দেশটিতে প্রবেশ করতে পারবেনা। এছাড়াও দেশটিতে প্রতিদিনই চলছে অবৈধ অভিবাসীদের ধরতে সাঁড়াশি অভিযান।

বৈধ পাস বা পারমিট ছাড়া কাজ ও ব্যাবসা করা এবং বৈধ ভ্রমণ ভিসা নেই এমন অভিবাসীদের বিষয়ে তথ্য এবং স্থানীয় জনসাধারণের দেওয়া সন্ধানের ভিত্তিতে গোটা মালদ্বীপের হটস্পটগুলোতে অপারেশন কুরাঙ্গি বা বায়োমেট্রিক শনাক্তকরণ পদ্ধতির মতো বিভিন্ন নামে অভিযান চালিয়ে প্রতিদিনই বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীদের আটক করছে দেশটির ইমিগ্রেশন।

মালদ্বীপ সরকারের দেওয়া এত সুযোগ সত্ত্বেও দেশটিতে বর্তমানে থাকা প্রায় দেড় লাখ বাংলাদেশিদের মধ্যে যারা অবৈধভাবে বসবাস এবং ব্যবসা করছেন তারা অতিদ্রুত বৈধতা না নিলে,নানা জটিলতায় মালদ্বীপ থেকে দেশে ফিরতে পারে এর অর্ধেকেরও বেশি প্রবাসী বাংলাদেশি, যার প্রভাব পড়তে পারে রেমিট্যান্সেও!

দেশটির কন্ট্রোলার জেনারেল বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে চলতি বছরের (২৫ আগস্ট) পর্যন্ত, মালদ্বীপ থেকে মোট তিন হাজার ৩২২ জন অভিবাসীকে দ্রুত নির্বাসিত করা হয়েছে।তিনি উল্লেখ করেন,যা গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে নির্বাসিত অভিবাসীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৬৪ দশমিক ৩ শতাংশ।

এছাড়া দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও ইমিগ্রেশন কন্ট্রোলারের যৌথ অভিযানের ফলে অবৈধ ব্যাবসা এবং খাদ্য উৎপাদন কার্যক্রমের সাথে জড়িত বেশ কিছু অভিবাসীকে বর্তমানে আটক করা হয়েছে। যারা দেশটির খাদ্য নিরাপত্তার মান পূরণ করতে ব্যর্থ হয়েছেন। এসব ব্যবসায়ীদেরও দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে বলেও জানান প্রতিবেদনটি।

অবৈধ অভিবাসন মোকাবেলার উদ্যোগটি চলতি বছরের জুলাই মাসে দেশটির মন্ত্রিপরিষদে উপস্থাপিত হলো যা পরবর্তীতে রাষ্ট্রপতি দারা অনুমোদিত হয়। এতে বলা হয় স্থানীয় নাগরিকদের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ্জ এই উদ্যোগ নিয়েছেন

Share

সর্বশেষ সংযোজন

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার ভোরে হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা...

কায়রোতে প্রতিবাদ করেছিল আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা

ইতিহাসের কিছু মাস কখনো কেবল ক্যালেন্ডারের পাতায় বন্দি থাকে না তারা রূপান্তরিত হয় জাতির সমষ্টিগত স্মৃতিতে, রক্তের অক্ষরে লেখা এক অবিনশ্বর অধ্যায়ে। বাংলাদেশের...

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস...

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

টরন্টোতে সর্বজনীন বিজয় উৎসব উদযাপন

জমকালো আয়োজনে টরন্টোতে সর্বজনীন বিজয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ২২শে ডিসেম্বর ২০২৪ রবিবার টরন্টোর কেনেডি কনভেনশন সেন্টারে ৯টিসংগঠন মিলে সম্মিলিতভাবে মনমোগ্ধকর পরিবেশে বিজয়...

জ্যাকসন হাইটসে বিখ্যাত খলিল বিরিয়ানির নতুন শাখা

নিউইয়র্কে বাংলাদেশিদের কোলাহলের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসে যাত্রা শুরু করেছে খলিল বিরিয়ানির নতুন শাখা। ২১ ফেব্রুয়ারি বুধবার খলিল ফুডসের সহযোগী প্রতিষ্ঠান খলিল...

পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর নিয়ে কৌতূহলী যুক্তরাষ্ট্র ও ভারত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক প্রতিষ্ঠার পর দেশে অনেকবার সরকার পরিবর্তন হয়েছে। সরকারের ধরন পরিবর্তন হয়েছে। কিন্তু কখনোই...

Related Articles

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট...

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান...

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে...

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগ...

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয় প্রবাসী বাংলাদেশি। গতকাল সোমবার...

ওমানে সাগরে পড়ে বাংলাদেশি যুবক নিখোঁজ

ওমানের পর্যটন এলাকা সালালাহ দেলকুতের আরব সাগর উপকূলে ঘুরতে গিয়ে পানির তোড়ে...

২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান
প্রবাস থেকে যত প্রতিরোধ

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় দেশের রাজপথের পাশাপাশি বিশ্বজুড়েও চলতে থাকে প্রবাসী...