আটলান্টিক সিটিতে অমর একুশে উদযাপনের প্রস্তুতি সম্পন্ন

Share

নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টার ভবনের আয়োজনে ‘সম্মিলিত অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন’ এর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

‘একুশ মানে মাথা নত না করা’ এই প্রত্যয়ের প্রতিধ্বনিতে রফিক, জব্বার, সালাম, বরকতদের মহান আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করবে আটলান্টিক সিটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। একুশের প্রথম প্রহরে যথাযোগ্য মর্যাদায় আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউন্ট এভিনিউর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারের বেদিতে আটলান্টিক সিটির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

এছাড়া ‘মহান একুশ’ শীর্ষক আলোচনা সভা, একুশের কবিতা পাঠ ও সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মহান একুশে পালন উপলক্ষে এক পর্যালোচনা সভা ১৪ ফেব্রুয়ারি, বুধবার রাতে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকার সঞ্চালনায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা মহান একুশের অনুষ্ঠান সফল করার লক্ষ্যে তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

মহান একুশের অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছেন বিএএসজের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূঁইয়া,একেএম দুলাল,নুরুন্নবী চৌধুরী শামীম,সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের পক্ষে আব্দুর রফিক ও মাসুদ চৌধুরী, নিউ জারসি স্টেট (দক্ষিন) বিএনপির পক্ষে রহমান বাবুল ও সাখাওয়াত হোসেন, জালালাবাদ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির পক্ষে ঝিনু চৌধুরী ও সফিকুল ইসলাম,নোয়াখালি সমিতির পক্ষে মোঃ ইসলাম সেলিম ও মোঃ সিরাজুল হক, জাসাস (নিউ জারসি)র পক্ষে রানা কবির ও এম হক মামুন,সাংবাদিক ফোরাম এর পক্ষে সুব্রত চৌধুরী ও আবু নসর,ট্যাক্সি ক্যাব এসোসিয়েশন এর পক্ষে শেখ আমিন ও মোতালেব হোসেন মতিন,লায়নস ক্লাবের পক্ষে কনক রাউথ ও পিন্টু রয়, লোকাল ৫৪ এর পক্ষে সৈয়দ শহীদ ও আব্দুর রহিম, ব্যবসায়ী সংগঠনের পক্ষে সালাহউদদীন আহমদ লিটন ও তোলন হক, মুক্তিযোদ্ধা কমান্ড এর পক্ষে সাঈদ এহসান ও হালিম খান,কুমিল্লা এসোসিয়েশন এর পক্ষে সালাউদ্দিন শিহাব ও গিয়াসউদদীন পাঠান,চট্টগ্রাম এসোসিয়েশন এর পক্ষে নূর মোহাম্মদ ও আমিন খান, রিপাবলিকান এলায়েন্স অব নিউ জারসির পক্ষে ফারুক তালুকদার ও রওশন উদ্দীন,নরসিংদী এসোসিয়েশন এর পক্ষে ইমরুল হোসাইন ও শামীম হক, সন্দীপ পিকনিক কমিটির পক্ষে মোঃ উদ্দীন (মো. আলী) ও মো: সাইফুল ইসলাম।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক বিগত বছরগুলোর মতো আটলান্টিক সিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনকে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করার জন্য আহবান জানিয়েছেন।

আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টার ভবনের আয়োজনে “সম্মিলিত অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন” এর সংবাদে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।

Share

সর্বশেষ সংযোজন

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার ভোরে হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা...

কায়রোতে প্রতিবাদ করেছিল আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা

ইতিহাসের কিছু মাস কখনো কেবল ক্যালেন্ডারের পাতায় বন্দি থাকে না তারা রূপান্তরিত হয় জাতির সমষ্টিগত স্মৃতিতে, রক্তের অক্ষরে লেখা এক অবিনশ্বর অধ্যায়ে। বাংলাদেশের...

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস...

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

এরিজোনায় বাংলাদেশিদের সহিংসতা-বিরোধী মানববন্ধন

বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে এরিজোনা প্রবাসী বাংলাদেশিরা মানববন্ধন করেছে। এরিজোনার ফিনিক্স শহরের উপকন্ঠে অন্যতম বাণিজ্যকেন্দ্র চ্যান্ডলার এর ডাউন টাউনে অনুষ্ঠিত এই...

অস্কারে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নাজরিন

চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার। ১১ই মার্চ বসতে যাচ্ছে এর ৯৬তম আসর। গত মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অস্কারের মনোনয়ন তালিকা...

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ব্যস্ততম এলাকা হিলব্রুতে নুরুল হুদা লিটন নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে এক সন্ত্রাসী। স্থানীয় প্রবাসীরা জানান, জোহানেসবার্গের...

Related Articles

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট...

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান...

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে...

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগ...

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয় প্রবাসী বাংলাদেশি। গতকাল সোমবার...

ওমানে সাগরে পড়ে বাংলাদেশি যুবক নিখোঁজ

ওমানের পর্যটন এলাকা সালালাহ দেলকুতের আরব সাগর উপকূলে ঘুরতে গিয়ে পানির তোড়ে...

২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান
প্রবাস থেকে যত প্রতিরোধ

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় দেশের রাজপথের পাশাপাশি বিশ্বজুড়েও চলতে থাকে প্রবাসী...