Home এনআরবি সংবাদ মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীর চার তারকা মানের পর্যটক হোটেল
এনআরবি সংবাদনির্বাচিত পোস্টবাণিজ্য

মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীর চার তারকা মানের পর্যটক হোটেল

Share
এমএম গ্রুপ অব কোম্পানির স্বত্বাধিকারী মামুন বিন আব্দুল মান্নান
Share

মালয়েশিয়ার মালাক্কায় যাত্রা শুরু করল বাংলাদেশি ব্যবসায়ীর মালিকানাধীন চার তারকা মানের পর্যটক হোটেল এমএম হ্যারিটেজ। গত শুক্রবার বিকেলে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন এমএম গ্রুপ অব কোম্পানির স্বত্বাধিকারী মামুন বিন আব্দুল মান্নান।

এ সময় এমএম গ্রুপ অব কোম্পানির পরিচালক হাজ্জা মাস পুস্পা ওয়াতি বিনতে হাজি সেলিম, এমএম হ্যারিটেজের জেনারেল ম্যানেজার ইজোয়ান, প্রজেক্ট ম্যানেজার আজমান, মালাক্কা রাজ্যর প্রশাসনিক কর্মকর্তারাসহ মাদ্রসা ও এতিমখানার প্রায় সহস্রাধিক ছাত্র দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

মালাকার দর্শনীয় স্থান দৃষ্টিনন্দন ‘মসজিদ সেলাত’ এলাকায় গড়ে ওঠা ২০৬ কক্ষের এই হোটেলে রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা নামাজের স্থান এবং সুইমিং পুল।

আছে জিম এবং আধুনিক মানের সুসজ্জিত ক্যাফে। প্রকারভেদে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে হোটেলটিতে এবং ভাড়াও ভিন্ন ভিন্ন। হোটেলটিতে এক রাতের জন্য দুইশত রিঙ্গিত থেকে শুরু করে সর্বোচ্চ ১ হাজার ৮০ রিঙ্গিতের মধ্যে মিলবে রুম।

Share
Related Articles

মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালির ভেতরে আটকা...

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র রমজান...

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ঈদ মেলায় প্রবাসীদের উপচে পড়া ভিড়

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ঈদ মেলা...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা...