ওয়াশিংটন ডিসির ফোবানা সম্মেলনের মেম্বার সেক্রেটারি কাজলের পদত্যাগ

Share

চলতি বছর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ৩৮তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন পরিচালনা কমিটি (স্বাগতিক) থেকে মেম্বার সেক্রেটারি মোঃ কাজল পদত্যাগ করেছেন। স্বাগতিক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি)এর কর্মকর্তাদের সাথে মতানৈক্য দেখা দেওয়ায় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন ৩৮তম ফোবানা সম্মেলনের প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু ও কনভেনার রোকসানা পারভীন।

গত ২৫ জানুয়ারি চেয়ারম্যান ফোবানা ইসি ও স্বাগতিক কমিটির বরাবরে পাঠানো চিঠিতে মেম্বার সেক্রেটারি মোঃ কাজল উল্লেখ করেন, গত বছরের অক্টোবরে সবার সম্মতিক্রমে তিনি ফোবানা ২০২৪ এর মেম্বার সেক্রেটারি পদে দায়িত্ব গ্রহন করেছিলেন এবং বিগত কয়েক মাস যাবত অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করেছেন। সম্প্রতি তিনি লক্ষ্য করেছেন যে এখানে যথাযোগ্য সম্মান এবং যথাযথ কর্মপরিবেশ ও পেশাগত শৃংখলার বড় অভাব। অতএব তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তার পক্ষে এই মুহূর্ত থেকে আর ফোবানা ২০২৪ এর হোস্ট কমিটিতে মেম্বার সেক্রেটারি পদে আসীন থাকা সম্ভব নয়, তার এ সিদ্ধান্ত পরিবর্তনের কোন সুযোগ নেই।

প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু ও কনভেনার রোকসানা পারভীন জানান, গত ২৫ জানুয়ারি ২০২৪ মেম্বার সেক্রেটারি পদ হতে অব্যাহতি চেয়ে একটি চিঠি পাঠিয়েছেন মোঃ কাজল। তার অব্যাহতিপত্র গ্রহণের পর যথাযথ ব্যবস্থাও গ্রহণ করেছেন। কয়েকদিন পরেই মেম্বার সেক্রেটারি পদে অন্য আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে তারা উল্লেখ করেন। কী কারণে তিনি পদত্যাগ করেছেন এমন প্রশ্নের জবাবে তারা বলেন, তিনি এখনও আমাদের সাথেই আছেন শুধু পদ থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি ফোবানা সম্মেলন সফল করার জন্য সকল প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।

ফোবানা কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন এটর্নি মোহাম্মদ আলমগীর ও এক্সেকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর জানান, তারা মেম্বার সেক্রেটারি মোঃ কাজল পদত্যাগ খবরটি শুনেছেন। এ বিষয়টি নিয়ে স্বাগতিক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি)এর কর্মকর্তাদের সাথে আলোচনা চলছে।

Share

সর্বশেষ সংযোজন

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার ভোরে হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা...

কায়রোতে প্রতিবাদ করেছিল আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা

ইতিহাসের কিছু মাস কখনো কেবল ক্যালেন্ডারের পাতায় বন্দি থাকে না তারা রূপান্তরিত হয় জাতির সমষ্টিগত স্মৃতিতে, রক্তের অক্ষরে লেখা এক অবিনশ্বর অধ্যায়ে। বাংলাদেশের...

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস...

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

নিউইয়র্ক বাংলা বইমেলায় ৪০টি প্রকাশনির নতুন দশ হাজার বই থাকবে

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলায় ১০ হাজার নতুন বই নিয়ে উপস্থিত থাকবে অন্তত ৪০ টি প্রকাশনা সংস্থা। ১৪ মে জ্যাকসন হাইটসে এক মতবিনিময়...

অবৈধ অভিবাসীদের ‘বিশেষ সুযোগ’ দিচ্ছে মালয়েশিয়া

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত চলছে অভিযান। তা সত্ত্বেও অবৈধ অভিবাসীদের বড় একটি অংশ রয়ে গেছে দেশটির অভিবাসন পুলিশের ধরা ছোঁয়ার বাইরে। এবার...

ইউরোপ বাংলাদেশের জন্য আশীর্বাদ

আমাদের সামাজিক জীবনের মত প্রতিবেশি অনেকটা গুরুত্বপূর্ণ তবে স্বর্বভৌমত্বের ক্ষেত্রে প্রতিবেশি রাষ্ট্র তেমনি গুরুত্বপূর্ণ। তবে এই গুরুত্বটা যদি একপেশে হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত...

Related Articles

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট...

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান...

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে...

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগ...

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয় প্রবাসী বাংলাদেশি। গতকাল সোমবার...

ওমানে সাগরে পড়ে বাংলাদেশি যুবক নিখোঁজ

ওমানের পর্যটন এলাকা সালালাহ দেলকুতের আরব সাগর উপকূলে ঘুরতে গিয়ে পানির তোড়ে...

২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান
প্রবাস থেকে যত প্রতিরোধ

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় দেশের রাজপথের পাশাপাশি বিশ্বজুড়েও চলতে থাকে প্রবাসী...