Home এনআরবি সংবাদ আফ্রিকা কার্ডিফে প্রবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনের সেমিনার অনুষ্ঠিত
আফ্রিকা

কার্ডিফে প্রবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনের সেমিনার অনুষ্ঠিত

Share
Share

কার্ডিফে বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে ‘স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে দিনভর কনস্যুলার সার্ভিস প্রদান করা হয়। সোমবার ২৭শে জানুয়ারি স্থানীয় একটি হলে সহকারী হাইকমিশনার মোঃ আলীমুজ্জামানের সার্বিক নিদের্শনায় সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করেন ওয়েলস বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ। কাউন্সেলর ও দূতালয় প্রধান স্বর্ণালী চন্দের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আলীমুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতেই দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রীর বাণী পড়ে শুনান হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ নাজমুস সাকিব। এরপর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসীদের কর্মসংস্থান ও তাদের কল্যাণবিষয়ক কার্যক্রম নিয়ে ভিডিওচিত্র প্রদর্শন করা হয় ও সহ-হাইকমিশনার কমিউনিটি নেতৃবৃন্দকে সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠান আয়োজন করায় হাইকমিশনকে ধন্যবাদ জানিয়ে কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন ওয়েলস বাংলাদেশ কমিউনিটির প্রবীণ মুরুব্বি, প্রবাসের মুক্তিযুদ্ধের সংগঠক কমিউনিটি নেতা মোহাম্মদ ফিরোজ আহমদ ওয়েলস বাংলা নিউজ এর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর। সহকারী হাইকমিশনার মোঃ আলীমুজ্জামানকে কমিউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান মুজিবুর রহমান মুজিব, আবুল কালাম মুমিন, আলহাজ্ব আসাদ মিয়া, রকিবুর রহমান ও বশর সিকদার ও অন্যান্য নেতৃবৃন্দ।

এ ছাড়া বার্মিংহাম হাইকমিশনের পক্ষ থেকে সকাল ১১ টা হতে বিকাল ৫টা পর্যন্ত কনস্যুলেট সার্ভিসের আয়োজন করা হয়। প্রায় দুই শতাধিক লোক তাদের পাসপোর্ট নবায়ন, নো ভিসা প্রসেসিং, পাওয়ার অব অ্যাটর্নিসহ বিভিন্ন কনস্যুলার সেবা গ্রহণ করেন। সুশৃঙ্খলভাবে এই কনস্যুলার সেবা গ্রহণ করতে সার্বিক সহযোগিতা করায় স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েয়েছেন বার্মিংহামস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনার।

Share
Related Articles

৩৯ তম আটলান্টা ফোবানার কীক অফ মিটিং অনুষ্ঠিত

৩৯ তম আটলান্টা ফোবানার কীক অফ মিটিং গত ১৯ জানুয়ারী রোববার আটলান্টার...

বৃটিশ পার্লামেন্ট নির্বাচন : আবারও লেবারের মনোনয়ন পেলেন সিলেটি দুই কন্যা

৪ জুলাই নির্বাচনকে সামনে রেখে বৃটেনের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল লেবার থেকে...

PS Plus Extra/Premium June 2024 Game Revealed, Will Be Part of Regular Lineup

There is evidence that the food industry designs ultra-processed foods to be...

The 2024 Men’s College World Series for The Good, The Bad

There is evidence that the food industry designs ultra-processed foods to be...