শারজায় বাংলাদেশি পিঠা উৎসব ; দেশীয় পিঠার টানে প্রবাসীদের ভিড়

Share
Share

শীতের আমেজে দেশীয় পিঠাপুলির স্বাদ নিতে সংযুক্ত আরব আমিরাতে পিঠা উৎসবে ভিড় জমান প্রবাসীরা। রোববার শারজায় পিঠা উৎসব প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়। আয়োজন চলে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত।

বাংলাদেশের মতো মরুর বুকেও এখন শীতের আমেজ। এই শীতকে উদযাপন করতে বাহারি পিঠার পসরা সাজিয়ে বসেন সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী, মুখরোচক আর লোভনীয় বিভিন্ন ধরনের পিঠা নিয়ে আরব আমিরাতের শারজায় জমজমাট ‘প্রবাসী পিঠা উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।

রোবাবর (২১ জানুয়ারি) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই উৎসব। আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসীরা যোগ দেন এই মিলনমেলায়।

প্রবাসে দেশের ঐতিহ্য তুলে ধরতে আরব আমিরাতের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘আমিরাত সংবাদ পাঠক ফোরাম’ এই পিঠা উৎসবের আয়োজন করে। উৎসবে নারী পুরুষ ও শিশুদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

নানা রকমের বিভিন্ন রঙের গরম ও শীতের রসালো পিঠায় ভরে ওঠে প্রতিটি টেবিল। নানা রকমের নকশি পিঠা দিয়েও সাজানো হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের তৈরি জনপ্রিয় পিঠা স্থান পায় এই উৎসবে। পিঠার মধ্যে ছিল দুধ চিতই, রস মঞ্জুরি, ঝাল পাটিসাপটা, খলা ঝালি পিঠা, নারকেল নাড়ু, পাটিসাপটা, বাসবুসা পিঠা, ভাপা পিঠা, তেলের পিঠা, ডিম পোয়া পিঠা, পুলি পিঠা, নারকেল পিঠা, নোনাস পিঠাসহ বাহারি নামের ও স্বাদের পিঠা পরিবেশন করা হয়

উৎসবে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের লেডিস গ্রুপের সভাপতি আবিদা হোসেন।

হরেক রকম পিঠার চমৎকার পরিবেশনা নজর কাড়ে অতিথিদেরও। অংশগ্রহণকারী বিভিন্ন স্টলের মধ্য থেকে বিজয়ী নির্বাচিত করা হয়। তাদের দেওয়া হয় সোনার উপহার। এছাড়া অন্যদের জন্য বিমান টিকিট ও মোবাইল ফোন উপহার ছিল উৎসবের বাড়তি আকর্ষণ।

এতে অন্যদের মধ্যে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, বাংলাদেশ সমিতি দুবাইয়ের সভাপতি অধ্যাপক আবদুস সবুর, আমিরাত সংবাদ পাঠক ফোরামের উপদেষ্টা কামাল হোসেন সুমন, আমিরাত সংবাদ সম্পাদক মুহাম্মাদ ইছমাইল, বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই যুগ্ম সম্পাদক মোদাচ্ছের শাহ, জাসেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রবাসীদের দেশীয় পিঠার স্বাদ দেওয়ার পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশীয় পিঠার সঙ্গে পরিচয় করে দিতে তাদের এই আয়োজন। উৎসবে দেশটির কয়েকটি প্রদেশ থেকে ১৪ জন উদ্যোক্তা অংশ নেন। ১০ থেকে ১৫ ধরনের পিঠা দিয়ে সাজানো ছিল একেকটি স্টল। বিদেশের মাটিতে দেশীয় পিঠা উৎসবের আমেজ তৈরি করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন আয়োজকরা। পিঠা উৎসবে প্রতিযোগিতায় অংশ নিতে পারায় অনেক প্রতিযোগীকে উচ্ছ্বাস করতে দেখা যায়। এ উৎসবকে কেন্দ্র করে আমিরাত যেন সবার কাছে একটি দিনের জন্য হয়ে উঠেছিল বাংলাদেশ।

Share

আপনাই জন্য

সৌদি আরব, তুরস্ক ও মিসরকে নিয়ে বসছে পাকিস্তান

পাকিস্তানে বৈঠকে অংশ নিতে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। চলতি মাসের ২৯ ও ৩০ তারিখে ইসলামাবাদে...

উমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী

‘তৃতীয় উমরাহ ও ভিজিট ফোরাম’-এর সভায় যোগ দিতে সৌদি আরব সফরে গেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার...

যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ

যুক্তরাষ্ট্রের জননিরাপত্তার জন্য ‘ভয়ংকর অপরাধী’ হিসেবে চিহ্নিত ১০ বাংলাদেশির ছবিসহ নাম ও পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। প্রেসিডেন্ট ডোনাল্ড...

গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে মৃতদের মধ্যে চারজন সুনামগঞ্জের

লিবিয়া থেকে রাবারের বোটে করে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের দিরাই উপজেলার চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। শনিবার বিকেলে পরিবারের সদস্যরা এই খবর...

ট্রেন্ডিং নাও

ওমরাহ করতে গিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত প্রবাসী বাংলাদেশি এক নারী ও তার মেয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার...

রোমে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের সম্মানে প্রবাসীদের অধিকার আদায়‌ ও‌‌ প্রবাসী পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করে যাওয়া সংগঠন‌ বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ...

পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর নিয়ে কৌতূহলী যুক্তরাষ্ট্র ও ভারত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক প্রতিষ্ঠার পর দেশে অনেকবার সরকার পরিবর্তন হয়েছে। সরকারের ধরন পরিবর্তন হয়েছে। কিন্তু কখনোই...

Related Articles

৩৯ তম আটলান্টা ফোবানার কীক অফ মিটিং অনুষ্ঠিত

৩৯ তম আটলান্টা ফোবানার কীক অফ মিটিং গত ১৯ জানুয়ারী রোববার আটলান্টার...

বৃটিশ পার্লামেন্ট নির্বাচন : আবারও লেবারের মনোনয়ন পেলেন সিলেটি দুই কন্যা

৪ জুলাই নির্বাচনকে সামনে রেখে বৃটেনের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল লেবার থেকে...

PS Plus Extra/Premium June 2024 Game Revealed, Will Be Part of Regular Lineup

There is evidence that the food industry designs ultra-processed foods to be...

The 2024 Men’s College World Series for The Good, The Bad

There is evidence that the food industry designs ultra-processed foods to be...