Home প্রবাস সংবাদ ইউরোপ ওমরাহ করতে গিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত
ইউরোপপ্রবাস অর্থনীতিপ্রবাস জীবনযাপনশীর্ষ স্টোরি

ওমরাহ করতে গিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

Share
Share

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত প্রবাসী বাংলাদেশি এক নারী ও তার মেয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত বাংলাদেশিরা হলেন—নুর জাহান (৪৭) ও তার শিশুকন্যা আমিরাহ জাহান (১৩)। তারা চট্টগ্রাম জেলার রাউজান থানার নোয়াপাড়া এলাকার বাসিন্দা।

আজ বুধবার নিহতের আত্মীয় আবদুল হালিম এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত সোমবার ব্যবসায়ী নুরুল আলম তার পরিবার নিয়ে পবিত্র ওমরাহ পালনের জন্য সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি থেকে সৌদি আরবের মক্কায় যাচ্ছিলেন। ওইদিন বিকেল ৫টার দিকে রিয়াদ-মক্কা সড়কে হঠাৎ গাড়ির একটি চাকা খুলে যায়। এতে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এতে গুরুতর আহত হন গাড়িতে থাকা পরিবারটির সাত সদস্য। স্থানীয় পুলিশের সহায়তায় তাদেরকে কাছের একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। কিন্তু, চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দুজনের মৃত্যু হয়। বাকি আহতরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Share
Related Articles

বিএফআইইউর প্রতিবেদন: ব্যবসার আড়ালে মালয়েশীয় দুই ভাইয়ের ‘হুন্ডি চক্র’

আমদানি-রপ্তানি, মুঠোফোনে আর্থিক সেবা (এমএফএস) ও মুঠোফোন মেরামত—এমন সব ব্যবসার আড়ালে অবৈধ...

গণতান্ত্রিক ভবিষ্যতের অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশে আগামী বছরের...

ড. ইউনূসের দেখানো স্বপ্ন আমাদের এগিয়ে নিতে হবে: মির্জা ফখরুল

দেশ পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা...

ট্রাম্পের নতুন বিশ্বব্যবস্থা: পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব পররাষ্ট্রনীতিতে নাটকীয় পরিবর্তন আনতে...