Home প্রবাস সংবাদ মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্পের গঠিত রিলিজিয়াস ফ্রিডম কমিশনের একমাত্র মুসলিম নারী সদস্যর পদত্যাগ
মার্কিন যুক্তরাষ্ট্র

ট্রাম্পের গঠিত রিলিজিয়াস ফ্রিডম কমিশনের একমাত্র মুসলিম নারী সদস্যর পদত্যাগ

Share
Share

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গঠিত রিলিজিয়াস ফ্রিডম কমিশনের একমাত্র মুসলিম নারী সদস্য সামিরা মুনশি পদত্যাগ করেছেন।

সম্প্রতি কমিটির ক্যাথলিক কমিশনার ক্যারি প্রেজিয়ান বোলারকে বরখাস্ত করার প্রতিবাদে তিনি পদত্যাগ করেন। এর আগে গাজায় ইসরায়েল কর্তৃক গণহত্যা ও জায়ানবাদবিরোধী অবস্থানের কারণে বোলারকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

তার পদত্যাগপত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, কমিশনটির এডভাইজরি বোর্ডে দায়িত্ব পালন করে আসছিলেন মুনশি। তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

সম্প্রতি কমিটির ক্যাথলিক কমিশনার ক্যারি প্রেজিয়ান বোলারকে বরখাস্ত করার প্রতিবাদে তিনি পদত্যাগ করেন।

এর আগে গাজায় ইসরায়েল কর্তৃক গণহত্যা ও জায়ানবাদবিরোধী অবস্থানের কারণে বোলারকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার সামাজিকমাধ্যম এক্সে এ কথা জানান বোলার।

গত ফেব্রুয়ারি মাসে কমিটির এক বৈঠকে বোরেল বলেছিলেন, ‘ক্যাথলিক বিশ্বাস ও জায়ানবাদ সামঞ্জস্যপূর্ণ নয়।‘

বোলারকে সমর্থনের পাশাপাশি পদত্যাগের কারণ হিসেবে ইসলাম ও মুসলিমদের প্রতি কমিশনের একাংশের নেতিবাচক আচরণকেও দায়ি করেন মুনশি।

মুনশির পদত্যাগ বিষয়ে হোয়াইট হাউস কর্মকর্তার কাছে জানতে চাইলে কোনো মন্তব্য করেনি কর্তৃপক্ষ।

Share
Related Articles

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র রমজান...

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ঈদ মেলায় প্রবাসীদের উপচে পড়া ভিড়

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ঈদ মেলা...

নিউ ইয়র্ক সিটিতে ৬ মাসের জন্য স্থগিত হলো ট্যাক্স লিয়েন বিক্রি: মামদানি

বকেয়া কর আদায়ের জন্য চালু থাকা ট্যাক্স লিয়েন বিক্রি স্থগিত করেছেন নিউ...

নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড

নিউইর্য়ক পুলিশের সর্ববৃহৎ ফ্রেটারনেল সংগঠন এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির ১৮তম বার্ষিক ইফতার...