Home অভিবাসন অবৈধ অভিবাসীদের ‘বিশেষ সুযোগ’ দিচ্ছে মালয়েশিয়া
অভিবাসনপ্রবাস সংবাদ

অবৈধ অভিবাসীদের ‘বিশেষ সুযোগ’ দিচ্ছে মালয়েশিয়া

Share
Share

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত চলছে অভিযান। তা সত্ত্বেও অবৈধ অভিবাসীদের বড় একটি অংশ রয়ে গেছে দেশটির অভিবাসন পুলিশের ধরা ছোঁয়ার বাইরে। এবার অবৈধ এই অভিবাসীদের নিজ দেশে ফেরার জন্য বিশেষ সুযোগ দিতে যাচ্ছে দেশটির সরকার। শিগগিরই তাদের জন্য প্যাকেজ ঘোষণা করবে দেশটির অভিবাসন বিভাগ। এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরাও।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক বিবৃতিতে জানিয়েছেন, সাধারণ ক্ষমার আওতায় স্বেচ্ছায় দেশে ফিরতে চলতি বছরের ১ মার্চ থেকে বাস্তবায়ন করা হবে নতুন এই কর্মসূচি।

তবে, যথাযথ কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ, অভিবাসন আইন লঙ্ঘন এবং ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া অভিবাসীদের নিজ দেশে ফেরার আগে অভিবাসন সংক্রান্ত অপরাধের জন্য অবৈধ অভিবাসীদের কাছ থেকে জরিমানা বাবদ ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা করা হবে। এর মধ্য দিয়ে পুলিশের হাতে আটক ও কারাগারে যাওয়ার হাত থেকে রক্ষা পাবেন অভিবাসীরা।

এর আগে, দেশটির সরকার অবৈধ অভিবাসীদের বৈধতা দিতে ‘আরটিকে ২.০’ নামের একটি প্রোগ্রামের ঘোষণা দেয়, যার মেয়াদ বিদায়ী বছরের ৩১ ডিসেম্বর শেষ হয়ে গেছে। তবে রেজিস্ট্রেশন পর্ব শেষ হলেও, এর যাচাইকরণ প্রক্রিয়া চলবে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত।

এই প্রোগ্রামে এখন পর্যন্ত ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, ফার্মিং, এগ্রিকালচার ও সার্ভিস সেক্টরে প্রায় ৫ লাখ ১৮ হাজার অবৈধ অভিবাসী তাদের নাম নিবন্ধন করেছেন।

Share
Related Articles

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র রমজান...

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ঈদ মেলায় প্রবাসীদের উপচে পড়া ভিড়

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ঈদ মেলা...

গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোর নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক

গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোর নবনির্বাচিত কার্যকরী কমিটি (২০২৫–২০২৮) এর অভিষেক অনুষ্ঠানে সংগঠনটির...

লিবিয়া থেকে স্বেচ্ছায় ফিরলেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার (২৮ অক্টোবর) বুরাক...