Home প্রবাস সংবাদ জমকালো আয়োজনে সিএমবিবিএর নতুন কমিটির অভিষেক
প্রবাস সংবাদ

জমকালো আয়োজনে সিএমবিবিএর নতুন কমিটির অভিষেক

Share
Share

জমকালো আয়োজনের মাধ্যমে নিউইয়র্কের ব্রুকলিনে চার্চ- ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (সিএমবিবিএ) নতুন কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

১৪ জানুয়ারূ রোববার রাতে নিউইয়র্কের লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে এই অভিষেক অনুষ্ঠিত হয়। তিন পর্বের এই অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি আব্দুর রব চৌধুরী। দ্বিতীয় পর্বে ছিল নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ। এতে শপথ বাক্য পাঠ করান বিদায়ী সভাপতি আব্দুর রব চৌধুরী। শেষ পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের আহ্বায়ক হাসান মহিউদ্দিন এবং সদস্য সচিব রানা আমীরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা সদস্য মামুন রশীদ সংগঠনের নানান দিক তুলে ধরে সবার প্রতি নির্দেশনামূলক বক্তব্য দেন। সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন উপদেষ্টা কমিটির সদস্য এন. আমীন।


অনুষ্ঠানে অভিষিক্তরা হলেন- সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি লিয়াকত আলী ও আবুল খায়ের, সাধারণ সম্পাদক মইনুল আলম, সহ-সাধারণ সম্পাদক মীর কাশেম, কোষাধ্যক্ষ আনোয়ারুল আজিম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার এবং অফিস সম্পাদক রুহুল চৌধুরী, সাংস্কৃতিক এবং ক্রীড়া সম্পাদক সাদাত, কার্যনির্বাহী সদস্য আমীর হোসেন রানা, হাসান মহিউদীন ও মঈনুল হুদা।

অভিষেক অনুষ্ঠানে ব্যবসায়ী ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

Share
Related Articles

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র রমজান...

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ঈদ মেলায় প্রবাসীদের উপচে পড়া ভিড়

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ঈদ মেলা...

গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোর নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক

গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোর নবনির্বাচিত কার্যকরী কমিটি (২০২৫–২০২৮) এর অভিষেক অনুষ্ঠানে সংগঠনটির...

লিবিয়া থেকে স্বেচ্ছায় ফিরলেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার (২৮ অক্টোবর) বুরাক...