Home নির্বাচিত পোস্ট সিঙ্গাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
নির্বাচিত পোস্টপ্রবাস সংবাদ

সিঙ্গাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Share
Share

সিঙ্গাপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনা, যথাযোগ্য ভাবগাম্ভীর্য, মর্যাদা এবং বিনম্র শ্রদ্ধায় পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুরের আয়োজনে প্রবাসী বাংলাদেশি এবং সিঙ্গাপুরে অবস্থিত বিভিন্ন কূটনৈতিক মিশন থেকে আগত কূটনৈতিকরা ও শিল্পীদের অংশগ্রহণে হাইকমিশন প্রাঙ্গণে বিভিন্ন ভাষার সাংস্কৃতিক উপস্থাপনরে মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

দিবসের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনা ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করেন সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের মো. তৌহিদুল ইসলাম, এনডিসি। পরে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।

দিবসটি উপলক্ষ্যে আগত অতিথিদের এবং প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে পড়ে শোনানো হয় প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার দেওয়া বাণী। এসময়ে মহান শহীদ দিবস উপলক্ষ্যে একটি ভিডিওচিত্র প্রদর্শিত হয়।

দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনায় বাংলাদেশের হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম মাতৃভাষা বাংলার অধিকার আদায়ে বায়ান্নোর ভাষা শহীদদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি তার বক্তব্যে ১৯৭১ এর মুক্তিযুদ্ধের শহীদ ও ’২৪ এর জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তিনি বলেন, মাতৃভাষা হিসেবে বাংলা আজ বিশ্বের বুকে স্বগৌরবে প্রতিষ্ঠিত হলেও বিশ্বের বিলীয়মান ভাষাগুলোকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে সংগ্রাম এখনো শেষ হয়নি। পৃথিবী থেকে প্রতি বছরই কোনো না কোনো ভাষা বিলুপ্ত হচ্ছে। এর সঙ্গে হারিয়ে যাচ্ছে অনেক ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি।

পরে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে দেশি-বিদেশি বেশ কয়েকটি ভাষাভাষী শিল্পীদের পরিবেশনায় মাতৃভাষার বন্দনা করে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

Share
Related Articles

মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালির ভেতরে আটকা...

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র রমজান...

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ঈদ মেলায় প্রবাসীদের উপচে পড়া ভিড়

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ঈদ মেলা...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা...