Home অভিবাসন মালদ্বীপে ২৫ হাজারের বেশি অভিবাসীর তথ্য সংগ্রহ
অভিবাসনপ্রবাস সংবাদ

মালদ্বীপে ২৫ হাজারের বেশি অভিবাসীর তথ্য সংগ্রহ

Share
Share

মালদ্বীপে ‘অপারেশন কুরাঙ্গী’ নামের এক বিশেষ অভিযানের অধীনে দেশটিতে বসবাসরত অভিবাসী কর্মীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছিল ২০২৪ সালের মে মাসে। যার অধীনে এখন পর্যন্ত ২৫ হাজারের বেশি অভিবাসীদের তথ্য সংগ্রহ করেছে মালদ্বীপ সরকার।

মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে স্থানীয় একটি গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করে।

দক্ষিণ এশিয়ার ছোট্ট এই দেশটির জনসংখ্যা প্রায় ৬ লাখের মতো। দেশটিতে লাখের অধিক বাংলাদেশিসহ কয়েকটি দেশের অভিবাসী কর্মী আছেন। যার বেশিরভাগই প্রবাসী বাংলাদেশিরা অবৈধভাবে কর্মরত আছেন।

অভিবাসন সুরক্ষা নীতি বাস্তবায়নের লক্ষ্যে এই অবৈধ অভিবাসীদের দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানে তিন বছরের লক্ষ্য নিয়ে যৌথভাবে ‘অপারেশন কুরাঙ্গী’ নামের একটি বিশেষ অভিযান পরিচালনা করছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও অভিবাসন বিভাগ। যার মূল উদ্দেশ্য হলো- মালদ্বীপের প্রাসঙ্গিক অভিবাসন আইন ও প্রবিধান অনুযায়ী অভিবাসী কর্মীরা বসবাস করছেন কি না তা নিশ্চিত করা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম (এক্স) পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান এই অভিযানের অধীনে সংগৃহীত বায়োমেট্রিক তথ্যর বিশদ বর্ণনা দেন।

এতে তিনি উল্লেখ করেন, রাজধানী মালেসহ এর পার্শ্ববর্তী শহরগুলোর ব্যক্তিগত সেক্টর এবং পাবলিক স্পেসগুলোতে অভিযানের সম্প্রসারণ চিহ্নিতকরণ সম্প্রতি জোরালোভাবে শুরু করা হয়েছে। এতে বায়োমেট্রিক তথ্যর ভিত্তিতে অভিবাসীদের আঙুলের ছাপ এবং মুখমণ্ডলের স্বীকৃতির জন্য ফটো সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত তথ্যগুলো পরে দেশটির সরকারি ডেটাবেসে আপডেট করা হবে।

একই পোস্টে মন্ত্রী আরও জানিয়েছেন, ২০২৪ সালের ১৭ নভেম্বর পর্যন্ত ১০ হাজার অভিবাসীদের বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করা হয়েছিল। এরপর গত দুই মাসে অতিরিক্ত ১৫ হাজারের বেশি অভিবাসীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়। তাতে এই পর্যন্ত মোট ২৫ হাজার ৪৮৪ জন অভিবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে।

এক্স পোস্টে, মালদ্বীপে অবৈধ অভিবাসনের সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে তিন বছরের পরিকল্পনার অধীনে এই প্রচেষ্টাগুলো আগামী ২০২৭ সালের এপ্রিলে সফলভাবে সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী।

Share
Related Articles

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র রমজান...

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ঈদ মেলায় প্রবাসীদের উপচে পড়া ভিড়

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ঈদ মেলা...

গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোর নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক

গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোর নবনির্বাচিত কার্যকরী কমিটি (২০২৫–২০২৮) এর অভিষেক অনুষ্ঠানে সংগঠনটির...

লিবিয়া থেকে স্বেচ্ছায় ফিরলেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার (২৮ অক্টোবর) বুরাক...