Home নির্বাচিত পোস্ট আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নতুন প্রেসিডেন্ট রচি, সম্পাদক মশিউর
নির্বাচিত পোস্টপ্রবাস সংবাদ

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নতুন প্রেসিডেন্ট রচি, সম্পাদক মশিউর

Share
Share

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের ২০২৫-২৬ সময়ের জন্য নতুন কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শওকত ওসমান রচি এবং সাধারণ সম্পাদক হয়েছেন মশিউর রহমান মজুমদার।

গত সোমবার (৯ ডিসেম্বর) জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় কণ্ঠভোটে তারা নির্বাচিত হয়েছেন।

রচি বাংলা খবর ডট নিউজের সম্পাদক এবং মসিউর খবর সম্পদক।

এ ছাড়া ৯ সদস্যের নির্বাচিত কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন, সহ-সভাপতি মন্জুরুল হক (সপ্তাহিক প্রথম আলোর নির্বাহী সম্পাদক), যুগ্ম-সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক (সাপ্তাহিক আজকাল), কোষাধ্যক্ষ মল্লিকা খাঁন মুনা (মাই টিভি), কার্যকারী সদস্য দর্পণ কবীর (সম্পাদক, দেশকণ্ঠ), মোহাম্মদ সাঈদ (সম্পাদক, সাপ্তাহিক প্রবাস), তোফাজ্জল লিটন (প্রতিনিধি, দৈনিক প্রথম আলো) ও শামীম আহমেদ (টিবিএন২৪)।

২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় পেশাজিবী সাংবাদিকদের এ সংগঠন ‘আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব’।

প্রেসক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ সাঈদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনজুরুল হক। এ সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ১৬ জনকে প্রেসক্লাবের নতুন সদস্য পদ প্রদান করা হয়। এ সময় উপস্থিত নতুন সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

সভার শুরুতে ক্লাবের প্রয়াত সদস্য আব্দুল হাই স্বপনের আত্মার মাগফেরাত কামনা, বেলাল আহমেদসহ অসুস্থ সদস্যদের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ক্লাবের সিনিয়র সদস্য সৈয়দ ওয়ালিউল আলম।

সভায় সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পর সাধারণ সম্পাদকের প্রতিবেদন এবং কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করা হয়। সদস্যরা প্রতিবেদন দুটি অনুমোদন করেন।

প্রেসক্লাবকে শক্তিশালী করার লক্ষে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দর্পণ কবীর, নতুন কমিটির সভাপতি শওকত ওসমান রচি, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মজুমদার, মল্লিকা খান মুনা, সৈয়দ ওয়ালীউল আলম, পাপিয়া বেগম, এনামুল হক এনাম, শফিকুল ইসলাম সাবু, তাপস কুমার সাহা, সীমা সুস্মিতা, মো. আজিজুল হক, মো. আরিফুর রহমান, মো. মাহে আলম জেমস, এনাম চৌধুরী, দীপক কুমার আচার্য, খোরশেদ আলম রিংকু, উত্তম কুমার সাহা, শামীম আহমেদ, কামরুল হাসান প্রমুখ।

সবশেষে বর্তমান সভাপতি মোহাম্মদ সাঈদ উপস্থিত সকল সদস্যদের ধন্যবাদ এবং নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।

Share
Related Articles

মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালির ভেতরে আটকা...

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র রমজান...

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ঈদ মেলায় প্রবাসীদের উপচে পড়া ভিড়

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ঈদ মেলা...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা...