Home প্রবাস সংবাদ মালয়েশিয়ায় ১৭ বাংলাদেশিসহ ৩০ অভিবাসী আটক
প্রবাস সংবাদ

মালয়েশিয়ায় ১৭ বাংলাদেশিসহ ৩০ অভিবাসী আটক

Share
Share

মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোটা ভারু এলাকা থেকে ১৭ জন বাংলাদেশিসহ মোট ৩০ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

দুই দিনের অভিযানে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম দি সান ডেইলি।

বুধবার (৯ অক্টোবর) রাজ্যের অভিবাসন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, সুপারমার্কেট, লোহার কারখানা এবং বেশ কয়েকটি বাড়ি ও রেস্তোরায় অভিযান চালিয়ে এই অভিবাসীদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ১৭ জন বাংলাদেশি, ২ জন পাকিস্তানি, ৯ জন থাই, ১ জন ভারতীয় ও ১ জন মিয়ানমারের নাগরিক রয়েছেন।

কেলান্তান অভিবাসন বিভাগের ডেপুটি ডিরেক্টর (ব্যবস্থাপনা) নিক আখতারুল হক নিক আবদুল রন এক বিবৃতিতে বলেন, আটক অভিবাসীদের আরও তদন্তের জন্য তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, যারা অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়েছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জনসাধারণকে আইন ভঙ্গকারীদের কার্যকলাপ সম্পর্কে তথ্য দিতে আহ্বান জানিয়ে নিক আখতারুল হক বলেন, দেশের সুরক্ষা বজায় রাখতে এ ধরনের তথ্য দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Share
Related Articles

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র রমজান...

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ঈদ মেলায় প্রবাসীদের উপচে পড়া ভিড়

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ঈদ মেলা...

গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোর নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক

গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোর নবনির্বাচিত কার্যকরী কমিটি (২০২৫–২০২৮) এর অভিষেক অনুষ্ঠানে সংগঠনটির...

লিবিয়া থেকে স্বেচ্ছায় ফিরলেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার (২৮ অক্টোবর) বুরাক...