Home প্রবাস সংবাদ যুক্তরাজ্যে পুরস্কৃত হলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
প্রবাস সংবাদস্পটলাইট

যুক্তরাজ্যে পুরস্কৃত হলেন বাংলাদেশের রাষ্ট্রদূত

Share
Share

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিমকে ডিপ্লোমেট ম্যাগাজিন ইউকে ‘ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০২৪-এ ভূষিত করেছে। সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার স্যার লিন্ডসে হোয়েল হাই কমিশনারের কাছে এ সম্মাননা তুলে দেন।

যুক্তরাজ্য ভিত্তিক বৈশ্বিক সুনামধন্য ডিপ্লোম্যাট ম্যাগাজিনের ‘ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০২৪’ অর্জন করলেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। ব্রিটিশ সংসদের স্পিকার গত ২২ এপ্রিল লন্ডনে হাইকমিশনারের হাতে এই পুরস্কার তুলে দেন।

লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, জলবায়ু সঙ্কট ইস্যূতে অসাধারণ কর্মদক্ষতার জন্য হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এর আগে ২০২২ সালেও ডিপ্লোম্যাট ম্যাগাজিনের ‘ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার এওয়ার্ড ২০২২’ অর্জন করেন। কূটনীতিতে অসামান্য অবদানের জন্য লন্ডনের ডিপ্লোম্যাট ম্যাগাজিন প্রতিবছরই এই পুরস্কারের আয়োজন করে থাকে।

কূটনীতিতে অসামান্য অবদানের জন্য লন্ডনের ডিপ্লোম্যাট ম্যাগাজিন প্রতিবছরই এই পুরস্কারের আয়োজন করে থাকে। এই প্রতিযোগিতায় লন্ডনে থাকা ১৮০ দেশের আবাসিক কূটনীতিকরা ভোট দিয়ে থাকে।

Share
Related Articles

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র রমজান...

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ঈদ মেলায় প্রবাসীদের উপচে পড়া ভিড়

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ঈদ মেলা...

গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোর নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক

গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোর নবনির্বাচিত কার্যকরী কমিটি (২০২৫–২০২৮) এর অভিষেক অনুষ্ঠানে সংগঠনটির...

লিবিয়া থেকে স্বেচ্ছায় ফিরলেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার (২৮ অক্টোবর) বুরাক...