Home প্রবাস সংবাদ লন্ডনে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত
প্রবাস সংবাদ

লন্ডনে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত

Share
Share

লন্ডনে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। ২রা এপ্রিল মঙ্গলবার স্থানীয় রিজেন্ট পার্ক হলে উক্ত ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন এবং যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম শিমুল যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিক এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ, আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক মহিদুর রহমান, বারিস্টার এম এ সালাম, আনোয়ার হুসেন খোকন, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি মুজিবুর রহমান, সভাপতি তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ন সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ন সম্পাদক মিসবাউজমান সোহেল, কামাল উদ্দিন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, দপ্তর সম্পাদক (যুগ্ন সাধারণ সম্পাদক পদমর্যাদায় ) ড. মুজিবুর রহমান মুজিব, সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এজে লিমন এবং যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনায় বক্তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন। আলোচনা পর্ব শেষে বিশ্ব মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Share
Related Articles

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র রমজান...

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ঈদ মেলায় প্রবাসীদের উপচে পড়া ভিড়

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ঈদ মেলা...

গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোর নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক

গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোর নবনির্বাচিত কার্যকরী কমিটি (২০২৫–২০২৮) এর অভিষেক অনুষ্ঠানে সংগঠনটির...

লিবিয়া থেকে স্বেচ্ছায় ফিরলেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার (২৮ অক্টোবর) বুরাক...