Home প্রবাস সংবাদ নিউইয়র্কে ফোবানা বাংলাদেশ সম্মেলন
প্রবাস সংবাদ

নিউইয়র্কে ফোবানা বাংলাদেশ সম্মেলন

Share
Share

চলতি বছর ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত লেবার ডে উইকেন্ডে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফোবানা বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ ঘোষণা দেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ।

সভা শেষে গিয়াস আহমেদ জানান, এ বছর ৩০, ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর লেবার ডে উইকেন্ডে নিউইয়র্ক লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলে তিনদিন ব্যাপী ফোবানা বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে (এবিসিসিআই) হোস্ট হিসাবে পুরস্কৃত করা হয়েছে। সম্মেলনের কনভেনর ঘোষণা করা হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক আসেফ বারী টুটুলকে।

গিয়াস আহমেদ জানান, খুব শিগগির সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং সুধীজনের উপস্থিতিতে সম্মেলনের বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হবে।

সভায় উপস্থিত ছিলেন ফোবানা স্টিয়ারিং কমিটির সিনিয়র সদস্য আবু যোবায়ের দারা, দেওয়ান আজিম, আমেফ বারী টুটুল, কিউ জামান, খন্দকার ফরহাদ, ফাহাদ সোলায়মান, ওয়াহিদ কাজী এলিন, সৈয়দ এনায়েত আলী, আহসান হাবিব, ফারহানা চৌধুরী প্রমুখ।

Share
Related Articles

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র রমজান...

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ঈদ মেলায় প্রবাসীদের উপচে পড়া ভিড়

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ঈদ মেলা...

গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোর নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক

গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোর নবনির্বাচিত কার্যকরী কমিটি (২০২৫–২০২৮) এর অভিষেক অনুষ্ঠানে সংগঠনটির...

লিবিয়া থেকে স্বেচ্ছায় ফিরলেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার (২৮ অক্টোবর) বুরাক...