বাংলাদেশী আমেরিকান সোসাইটি (ব্যাস) এর সঙ্গে সৌজন্য সভা করেছেন উইলশ্যায়ার সেন্টার কোরিয়াটাউন নেইবারহুড কাউন্সিলের প্রেসিডেন্ট মি. মার্ক লি। গত ১৯ ফেব্রুয়ারি সোমবার লস এঞ্জেলসের বাফলা কার্যালয়ে বাংলাদেশী আমেরিকান সোসাইটি (ব্যাস) এর সঙ্গে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কোরিয়া নেভারহুড কাউন্সিলের সহ-সভাপতি সাজিয়া হক মিমি।
বাংলাদেশী আমেরিকান সোসাইটি (ব্যাস) প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি সায়েদুল হক সেন্টু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইলেক্ট প্রেসিডেন্ট ইলিয়াস টাইগার সিকদার, ইলেক্ট সহ-সভাপতি আহসান হাফিজ রুমি, মোহাম্মদ রফিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান, ইলেক্ট সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ইমরানসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য তৌফিক ছোলেমান খান তুহিন ও মোরশেদ খন্দকার।

আলোচনা সভায় ব্যাসের নেতৃবৃন্দ কমিউনিটি সেবার বিভিন্ন দিক সুন্দর ও তরান্বিত করতে মি. মার্ক লি’র কাছে বিভিন্ন প্রশ্ন করেন এবং পরামর্শ জানতে চান। এসময় মি. মার্ক লি তার দীর্ঘ ৩০ বছরের কমিউনিটি সেবার বিভিন্ন দিক তুলে ধরে ব্যাস প্রতিনিধিবৃন্দকে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও দিকনির্দেশনা দেন।
আলোচনা সভায় কমিউনিটি সেবায় বাংলাদেশী আমেরিকান সোসাইটির সম্পূর্ন নন-প্রফিট সংগঠন হিসেবে কমিউনিটি সেবায় বিগত ৪/৫ বছর যাবত তাদের সেবামূলক কর্মকান্ডের নিখুঁত বর্ণনা ও ওয়েব প্রামানিক কর্মচিত্র তুলে ধরেন। এছাড়াও কমিউনিটি সেবায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা, জনগণের সঙ্গে আরও নিবিড় সম্পৃক্ততা বাড়ানোর ব্যাপারে অনেকগুলো মতামত প্রস্তাবনা তুলে ধরেন।
আলোচনা শেষে ডিনার ব্যবস্থার মাধ্যমে সভাপতি সায়েদুল হক সেন্টু আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।








