Home নির্বাচিত পোস্ট যুক্তরাষ্ট্রে ৩৮তম ফোবানা সম্মেলন পরিচালনা কমিটির দু’টি পদে রদবদল
নির্বাচিত পোস্টপ্রবাস সংবাদ

যুক্তরাষ্ট্রে ৩৮তম ফোবানা সম্মেলন পরিচালনা কমিটির দু’টি পদে রদবদল

Share
Share

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ৩৮তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন পরিচালনা কমিটির দু’টি পদে রদবদল করা হয়েছে। মেম্বার সেক্রেটারি পদ থেকে মোঃ কাজলের আকস্মিক পদত্যাগের ফলে কমিটিতে মেম্বার সেক্রেটারি ও কালচারাল কমিটির চেয়ারম্যান পদ দুটিতে এ পরিবর্তন আনা হয়েছে। নতুন এ কমিটিতে নুরুল আমিন নুরু প্রেসিডেন্ট, রোকসানা পারভীন কনভেনার ও আবু রুমিকে মেম্বার সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কমিটিতে অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন-চিফ কোঅর্ডিনেটর এন্থনি পিউস গোমেজ, কালচারাল কমিটির চেয়ারম্যান তাসকিন বিনতে সিদ্দিক, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ফখরুল ইসলাম স্বপন, ইভেন্ট ম্যানেজমেন্ট কচি খান ও চিফ প্যাট্রন পারভীন পাটোয়ারী নির্বাচিত হয়েছেন। নির্বাচিত এ কমিটি ওয়াশিংটন ডিসির স্বাগতিক সংগঠন ‘বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি’র (বাগডিসি)-এর আয়োজনে আগামী ২০২৪ সালের ফোবানা সম্মেলন পরিচালনা করবেন।
কমিটিতে দুটিতে পদে পরিবর্তনের ফলে সম্মেলন সফল করতে কোন বিঘ্ন ঘটবে না বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু ও কনভেনার রোকসানা পারভীন। তারা বলেন, এখন পর্যন্ত আমরা যেভাবে ফোবানার টিমকে সাজিয়েছি আশা করে আগামী বছরের ফোবানা সম্মেলন হবে সর্বকালের সেরা ফোবানা। আমাদের টিমে রয়েছে অনেকে অনেক দক্ষ ব্যক্তিবর্গ। সকলে মেধা পরামর্শেই আমরা একসাথে কাজ করবো।

গত ৩৭ বছরের ইতিহাসে এবারই প্রথম যে, যে এলাকায় ফোবানো অনুষ্ঠিত হচ্ছে সেখানকার প্রতিনিধিরাই চেয়ারম্যান এবং ট্রেজারার নির্বাচিত হয়েছেন। এছাড়াও আউটস্ট্যান্ডিং মেম্বার ও এক্সেকিউটিভ অর্গানাইজেশন হিসেবে নির্বাচিত হয়ে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন ওয়াশিংটন মেট্রো এলাকার বেশ কয়েকজন প্রতিনিধি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। বিশেষ করে সেজন্যই ২০২৪ সালের ৩৮তম ফোবানা সম্মেলন নিয়ে আয়োজকদের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

Share
Related Articles

মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালির ভেতরে আটকা...

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র রমজান...

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ঈদ মেলায় প্রবাসীদের উপচে পড়া ভিড়

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ঈদ মেলা...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা...