Home প্রবাস সংবাদ ইউরোপ রোমে শহীদ জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইতালি বিএনপির দোয়া মাহফিল
ইউরোপ

রোমে শহীদ জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইতালি বিএনপির দোয়া মাহফিল

Share
Share

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইতালি বিএনপি আয়োজিত এই দোয়া মাহফিল রোমের মক্কী মসজিদে বাদ এষা অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতের পূর্বে  সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাজী আমিনুর রহমান সালামের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিনের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দরা বলেন বাংলাদেশের জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার লক্ষেই জিয়াউর রহমান কাজ করে গেছেন। অথচ সেই দেশে এখন গণতন্ত্র ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে এই আওয়ামী সরকার। প্রহসন মূলক এই নির্বাচন কে তাই জনগণ প্রত্যাখান করেছে।

নেতৃবৃন্দরা আরো বলেন, বি এন পি রাজনীতির আন্দোলনের মাঠে জনগণকে নিয়ে আগেও ছিল এখনো আছে, কাজেই আমাদের সকলকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে কাজ করতে হবে এবং শহীদ জিয়ার ১৯ দফাকে বাস্তবায়ন করতে হবে।

এই সময় আরো উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সহ সভাপতি ও রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ূন কবির, সহ সভাপতি মাসুম বিল্লাহ, সিরাজুল ইসলাম মৃধ্যা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ তৌহিদ কাদের, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, মান্নান হীরা, সহ সহযোগী অঙ্গ ও সংগঠনের নেতৃবৃন্দ।

Share
Related Articles

আগরতলা বাংলাদেশ হাই কমিশনে হামলার প্রতিবাদে লন্ডনের বিক্ষোভ

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের বর্বর হামলার তীব্র নিন্দা...

ইতালি প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর

ইতালিয়ান দূতাবাসে ভিসা আবেদনের জন্য আটকা পড়া পাসপোর্টে দ্রুত ভিসা প্রদান করা...

চারটি ভিসার ফি বৃ‌দ্ধি, ব্রিটিশ বাংলাদেশি ক‌মিউনিটি‌তে তীব্র প্রতিক্রিয়া

ব্রিটেনে বিদেশি পাস‌পোর্টধারী‌দের বাংলা‌দেশ ভ্রম‌ণের জন্য ভিসা ফি মাত্র এক দি‌নের নো‌টি‌শে...

পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রনি, সম্পাদক এনামুল

পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা...