Home নির্বাচিত পোস্ট প্রধানমন্ত্রীকে স্পেনের প্রেসিডেন্টের অভিনন্দন
নির্বাচিত পোস্ট

প্রধানমন্ত্রীকে স্পেনের প্রেসিডেন্টের অভিনন্দন

Share
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ। ফাইল ছবি
Share

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্যে টানা চতুর্থবার সরকার গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারি মাদ্রিদে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক সেক্রেটারি অব স্টেট (প্রতিমন্ত্রী) ইভা মারিয়া গ্রানাদোস গালিয়ানোর সঙ্গে তার দপ্তরে বৈঠক করেছেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। এ সময় স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো উষ্ণ অভিনন্দন বার্তার জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান তিনি।

মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস বৈঠকের বিষয়ে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্পেন ও বাংলাদেশ উভয় দেশই সম্প্রতি পুনর্নির্বাচিত নতুন সরকারের দায়িত্বগ্রহণের প্রেক্ষাপটে সামনের দিনগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত ও গভীর হবে।

Share
Related Articles

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র রমজান...

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ঈদ মেলায় প্রবাসীদের উপচে পড়া ভিড়

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ঈদ মেলা...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা...

নিউ ইয়র্ক সিটিতে ৬ মাসের জন্য স্থগিত হলো ট্যাক্স লিয়েন বিক্রি: মামদানি

বকেয়া কর আদায়ের জন্য চালু থাকা ট্যাক্স লিয়েন বিক্রি স্থগিত করেছেন নিউ...