Home এনআরবি সংবাদ মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৭
এনআরবি সংবাদনির্বাচিত পোস্ট

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৭

Share
Share

মালয়েশিয়ায় রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৭ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশনের এক বিবৃতিতে বলা হয়, রাজধানী কুয়ালালামপুরের ব্যস্ততম এলাকা বুকিত বিনতাংয়ের জালান বেরাঙ্গনে ১৭ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিপার্টমেন্টর পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, কেএল স্ট্রাইক ফোর্স (জিম) টিম এবং কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) স্থানীয় সময় দুপুর ১টায় অভিযান চালিয়ে ইমিগ্রেশন অ্যাক্টের ধারা ৬(১)(সি) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর রেগুলেশন ৩৯(বি) অনুসারে মোট ১৭ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে, যার মধ্যে ১৫ জন মায়ানমার এবং দুইজন বাংলাদেশি নাগরিক। যাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।

তিনি বলেন, অভিযানের আগে, এক মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যা জনসাধারণের জায়গায় বিদেশিরা অবৈধভাবে পার্কিং চার্জ আদায় করছে।

ওয়ান ইউসুফ আরও বলেন, অভিবাসন বিভাগ ভাইরাল ভিডিওটির সূত্রধরে ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে দ্রুত পদক্ষেপ নেয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে গ্রেপ্তারদের কোনও নিয়োগকর্তা নেই এবং বৈধ কোনো কাগজপত্রও নেই। এদের সঙ্গে কোনো গোষ্ঠী জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Share
Related Articles

মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালির ভেতরে আটকা...

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র রমজান...

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ঈদ মেলায় প্রবাসীদের উপচে পড়া ভিড়

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ঈদ মেলা...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা...