Home প্রবাস সংবাদ ইউরোপ ড. মুহাম্মদ ইউনূসের নামে প্যারিসে রাস্তার নামকরণ
ইউরোপনির্বাচিত পোস্টপ্রবাস সংবাদ

ড. মুহাম্মদ ইউনূসের নামে প্যারিসে রাস্তার নামকরণ

Share
নিজের নামে সড়ক উদ্বোধন করছেন ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
Share

অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নামে প্যারিসে একটি রাস্তার নামকরণ করা হয়েছে। এর নাম রাখা হয়েছে ‌‘প্লাস দু প্রফেসর মুহাম্মদ ইউনূস ৭৫০১৮ প্যারিস (Place du professeur muhammad yunus 75018 paris)’। এটি হচ্ছে ফ্রান্সের প্যারিসে প্রথম কোন বাংলাদেশীর নামে স্থাপিত হওয়া স্থাপনা।

বুধবার (২৪ জুলাই) ড. ইউনূস নিজেই এই সড়ক উদ্বোধন করেছেন।

অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, এটি শুধু আমার জন্য নয় বরং বিশ্বের সব মানুষের জন্য একটি গর্বের মুহূর্ত, যারা দারিদ্র্যের বিরুদ্ধে, অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করছেন।

উল্লেখ্য, ইউনূসের দর্শনের ভিত্তিতে তৈরি হয়েছে প্যারিস অলিম্পিক ভিলেজ ২০২৪। তার তিনটি শূন্য অলিম্পিক এবারের কেন্দ্রীয় থিম হিসেবে গ্রহণ করেছে।

অধ্যাপক ইউনূসের তিনটি শূন্য দৃষ্টি শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণকে কেন্দ্রীয় ভূমিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিক শুরু ২৬ জুলাই। তাই অলিম্পিক গেমসের রঙে রঙিন ফ্রান্সের রাজধানী প্যারিস। দেশটির নানা স্থানে শোভা পাচ্ছে অলিম্পিক রিং।

Share
Related Articles

মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালির ভেতরে আটকা...

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র রমজান...

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ঈদ মেলায় প্রবাসীদের উপচে পড়া ভিড়

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ঈদ মেলা...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা...