Home এনআরবি সংবাদ নিউইয়র্ক কনস্যুলেট জেনারেলের মিডিয়ার সাথে মতবিনিময় সভা
এনআরবি সংবাদনির্বাচিত পোস্ট

নিউইয়র্ক কনস্যুলেট জেনারেলের মিডিয়ার সাথে মতবিনিময় সভা

Share
Share

নিউইয়র্কের বিরাজমান পরিস্থিতি এবং কনস্যুলেট জেনারেলের সেবাসহ প্রাসংগিক বিভিন্ন বিষয় নিয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাথে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর মতবিনিময় অনুষ্ঠান। মঙ্গলবার (১৪ মে ২০২৪) বিকাল ৪:৩০ ঘটিকা হতে ৫:৩০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের ও প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্কের বিরাজমান পরিস্থিতি এবং কনস্যুলেট জেনারেলের সেবাসহ প্রাসংগিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই মতবিনিময়সভায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদক ও শীর্ষ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে কনসাল জেনারেল মিডিয়ার সহযোগিতা এবং সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রবাসী বাংলাদেশীদের সেবায় এবং নিউ ইয়র্কে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের বিভিন্ন কার্যাবলির ও উদ্যোগের কথা সবাইকে অবহিত করেন। এরপর তিনি পাসপোর্ট, এন ভি আর, জাতীয় পরিচয় পত্র, মোবাইল কনস্যুলার সেবাসহ সংশ্লিষ্ট বিষয়গুলোতে উপস্থিত মিডিয়া ব্যক্তিত্বদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

কনস্যুলার সেবা প্রত্যাশীরা যাতে সেবা নিতে আসার আগেই কনস্যুলেটের ওয়েবসাইটে ভিজিট করে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রস্তুত হয়ে আসতে পারেন সে জন্য কনসাল জেনারেল মিডিয়া ব্যক্তিত্বের অনুরোধ করেন সেবাপ্রার্থীদের উদ্বুদ্ধ করতে, যা সেবা দ্রুততর এবং সহজীকরনে সহায়ক হবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার এবং লেখনীর মাধ্যমে দেশ ও দেশের মানুষের প্রতি দায়িত্ব পালনের জন্য কনসাল জেনারেল উপস্থিত মিডিয়া ব্যক্তিত্বদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। নানা সীমাবদ্ধতা থাকা সত্বেও কনস্যুলেটের সেবার মান আরো বৃদ্ধি করতে কনসাল জেনারেল তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Share
Related Articles

মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালির ভেতরে আটকা...

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র রমজান...

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ঈদ মেলায় প্রবাসীদের উপচে পড়া ভিড়

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ঈদ মেলা...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা...