Home নির্বাচিত পোস্ট সুচিত্রা সেন আইবিএফএফ ২০২৪ পুরস্কার পেলেন রাজুব ভৌমিক
নির্বাচিত পোস্টপ্রবাস সংবাদ

সুচিত্রা সেন আইবিএফএফ ২০২৪ পুরস্কার পেলেন রাজুব ভৌমিক

Share
সুচিত্রা সেন আইবিএফএফ ২০২৪ পুরস্কার নিচ্ছেন রাজুব ভৌমিক
Share

চলচ্চিত্র জগতে তার অল্প সময়ের অভিনয় জীবনেই চমক সৃষ্টি করেন নবীন অভিনেতা রাজুব ভৌমিক। সম্প্রতি তিনি “পাশা” চলচ্চিত্রের জন্য সুচিত্রা সেন আইবিএফএফ ২০২৪ এ এনআরবি সেরা অভিনেতার পুরস্কার পান।

২১ এপ্রিল রোববার সন্ধ্যায় নিউইর্য়কের জ্যামাইকায় সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব এক ঝলমলে অনুষ্ঠানে তিনি গ্রহন করেন। এই অনুষ্ঠানে দেশ বিদেশের শীর্ষ চলচ্চিত্র তারকা ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, ঋতুপর্ণা সেনগুপ্ত, পায়েল সরকার, তমা মির্জা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

রাজুব বলেন, সুচিত্রা সেন আইবিএফএফ ২০২৪ এ এনআরবি সেরা অভিনেতার পুরষ্কারের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। পাশা চলচ্চিত্রটি আমার অভিনীত ক্ষুদ্র একটি প্রয়াশ। এর পেছনে রয়েছে অসংখ্য ঘন্টার কঠোর পরিশ্রম, অসীম আবেগ, এবং চলচ্চিত্র তৈরির প্রতি গভীর ভালোবাসা। যারা এই সিনেমাটি বাস্তবে রূপ দিতে সাহায্য করেছেন আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। আমি এই পুরস্কারটি আমাদের পরিচালক তানিম আহমেদ এবং নাট্য প্রশিক্ষক শরীফ হোসেন ইমনকে উৎসর্গ করতে চাই। যাদের অসীম ধৈর্য এবং প্রেরণা আমাকে এই পারফরম্যান্সের জন্য প্রস্তুত করেছে। এই অর্জন তাঁদেরও!

“পাশা” চলচ্চিত্রটি একটি গভীর মানবিক গল্প নিয়ে তৈরি যা দর্শকদের মন ছুঁয়ে গেছে। “পাশা” চলচ্চিত্রটি একটি সামাজিক ইস্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে, যা বাংলাদেশের সমাজের বিভিন্ন স্তরের মানুষদের জীবনের সংগ্রাম এবং তাদের পারস্পরিক সম্পর্ককে তুলে ধরে। রাজুবের অভিনয়ের গভীরতা এবং সংবেদনশীলতা দর্শকদের মনে গভীর ছাপ রেখেছে এবং তাকে একজন অসাধারণ নবীন প্রতিভা হিসাবে পরিচিতি দিয়েছে।

Share
Related Articles

মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালির ভেতরে আটকা...

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র রমজান...

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ঈদ মেলায় প্রবাসীদের উপচে পড়া ভিড়

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ঈদ মেলা...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা...