Home নির্বাচিত পোস্ট মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি আটক
নির্বাচিত পোস্টপ্রবাস সংবাদ

মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি আটক

Share
Share

ভিসার অপব্যবহারের দায়ে মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান চালিয়ে ১৩২ বাংলাদেশিসহ ২০৬ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গ্রেপ্তারকৃতদের বয়স ১৮ থেকে ৬১ বছরের মধ্যে। গত শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টা ২০ মিনিটে পাসির গুদাংয়ের একটি নির্মাণ স্থলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে জোহর ইমিগ্রেশনের পরিচালক বাহারউদ্দিন তাহির এ তথ্য জানান। বাহারউদ্দিন তাহির জানান, এ অভিযানে ৯০ জন ইমিগ্রেশন পুলিশ সদস্য অংশ নিয়েছিল। ২০৬ জন অভিবাসীকে মালয়েশিয়ায় প্রবেশে তাদের ভিসা অপব্যবহারের জন্য গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির শীর্ষস্থানীয় পত্রিকা ‘স্টার অনলাইন’ জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক বাহার উদ্দিন তারির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ওই এলাকার একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে মোট ৫৩০ জন বিদেশি ও স্থানীয়দের কাগজপত্র পরীক্ষা করে ইমিগ্রেশন বিভাগ। এরপর সেখান থেকে ২০৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে ১৩২ জন বাংলাদেশি ও ৫৩ জন চীনা নাগরিক রয়েছেন।

এছাড়া ১০ জন মিয়ানমারের, ৬ জন পাকিস্তানি, ৩ জন ইন্দোনেশিয়ান, ২ জন ভিয়েতনামের এবং একজন স্থানীয় বাসিন্দা।

উল্লেখ্য যে, চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত জোহর রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক হাজার ৯৩৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

অভিযানে গ্রেফতারদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর ধারা ১৫(১)(সি) এবং ৫৬(১)(ডি), রেগুলেশন ১৭(বি) এবং রেগুলেশন ১১(৭)(এ) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Share
Related Articles

মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালির ভেতরে আটকা...

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র রমজান...

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ঈদ মেলায় প্রবাসীদের উপচে পড়া ভিড়

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ঈদ মেলা...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা...