Home নির্বাচিত পোস্ট যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ফৌজিয়া করিম
নির্বাচিত পোস্ট

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ফৌজিয়া করিম

Share
Share

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের ফৌজিয়া করিম ফিরোজ। সুপ্রিম কোর্টের এই আইনজীবীকে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ে লড়াই করার জন্য এই সম্মাননা দেয়া হয়েছে।

স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী, ফার্স্ট লেডি জিল বাইডেন এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে উক্ত পুরস্কার তুলে দেন।

এ বছর বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, বেলারুশ, বসনিয়া এন্ড হার্জেগোভিনা, মিয়ানমার, কিউবা, ইকুয়েডর, গাম্বিয়া, ইরান, জাপান, মরক্কো, নিকারাগুয়া এবং উগান্ডার নারীরা এই পুরস্কার পেয়েছেন।

উল্লেখ্য, ফৌজিয়া করিম বর্তমানে তার নিজস্ব আইন চেম্বারের প্রধান এবং ফাউন্ডেশন ফর ল এন্ড ডেভেলপমেন্ট (এফএলএডি)-র চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে ফ্লাড ২০১৫ সালের গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি গৃহকর্মীদের অধিকার রক্ষায় অপর্যাপ্ত বলে রায় দিয়েছে।

তাছাড়া, এর আগে ফৌজিয়া করিম ব্যক্তিগতভাবে পোশাক শ্রমিকদের পক্ষে তাদের নিয়োগকর্তাদের বিরুদ্ধে প্রায় ৩ হাজার মামলা দায়ের করেছেন এবং বাংলাদেশ স্বাধীন গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশন (বিআইজিইউএফ) এবং গৃহকর্মী নির্দেশিকা প্রতিষ্ঠায় সহায়তা করেছেন।

Share
Related Articles

মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালির ভেতরে আটকা...

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র রমজান...

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ঈদ মেলায় প্রবাসীদের উপচে পড়া ভিড়

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ঈদ মেলা...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা...