Home কূটনীতি জামায়াত আমিরের সঙ্গে স্প্যানিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
কূটনীতি

জামায়াত আমিরের সঙ্গে স্প্যানিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Share
Share

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের অ্যাম্বাসেডর গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

স্পেন অ্যাম্বাসডর শুরুতেই জামায়াত আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।

জামায়াতের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও স্পেনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি স্পেনের দৃঢ় সমর্থন থাকবে বলে উল্লেখ করেছেন স্পেনের অ্যাম্বাসেডর। একইসঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে স্পেনের বিনিয়োগ আরও বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আলোচনাকালে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানার আমির ডা. এসএম খালিদুজ্জামান এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

Share
Related Articles

গণতান্ত্রিক ভবিষ্যতের অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশে আগামী বছরের...

‘বাতিলের তালিকা সঠিক নয়’, ভারতের সঙ্গে কোন চুক্তির কী অবস্থা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে ১০টি চুক্তি বাতিল করা হয়েছে বলে যে তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে...

বাহরাইনে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে শহীদ ও আন্তর্জাতিক...

পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর নিয়ে কৌতূহলী যুক্তরাষ্ট্র ও ভারত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক প্রতিষ্ঠার পর...