রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

Share
Share

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় ১৯৭১ সালের শহীদদের স্মরণে পালন করা হয় এক মিনিট নীরবতা। এসময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাণী পাঠ করা হয় এবং প্রদর্শন করা হয় মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র।

সন্ধ্যায় রোমের একটি হোটেলে আয়োজন করা হয় কূটনৈতিক সংবর্ধনা। এতে অংশ নেন ইতালির সরকারি প্রতিনিধি, বিদেশি রাষ্ট্রদূত, জাতিসংঘের কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় বাংলাদেশ ও ইতালির জাতীয় সংগীত।

রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক বলেন, স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে দেশীয় শাড়ি ও হস্তশিল্প প্রদর্শনের মাধ্যমে তুলে ধরা হয় বাংলাদেশের ঐতিহ্য। অতিথিদের পরিবেশন করা হয় বাংলাদেশি ও ইতালিয়ান খাবার।

আয়োজনে বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা সংশ্লিষ্টদের।

Share

আপনাই জন্য

রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাষ্ট্রদূত এ টি এম রকিবুল...

সৌদি আরব, তুরস্ক ও মিসরকে নিয়ে বসছে পাকিস্তান

পাকিস্তানে বৈঠকে অংশ নিতে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। চলতি মাসের ২৯ ও ৩০ তারিখে ইসলামাবাদে...

উমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী

‘তৃতীয় উমরাহ ও ভিজিট ফোরাম’-এর সভায় যোগ দিতে সৌদি আরব সফরে গেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার...

যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ

যুক্তরাষ্ট্রের জননিরাপত্তার জন্য ‘ভয়ংকর অপরাধী’ হিসেবে চিহ্নিত ১০ বাংলাদেশির ছবিসহ নাম ও পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। প্রেসিডেন্ট ডোনাল্ড...

ট্রেন্ডিং নাও

A pleasant surprise at Dhaka airport

For passengers with past experience of the Dhaka airport, the prospect of flying into Bangladesh's capital has not been a pleasant one, chiefly...

ভিয়েতনামে বাংলাদেশীদের জন্য ‘ই-পাসপোর্ট’ সেবা চালু

এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪৮তম মিশন হিসেবে ২২ নভেম্বর ভিয়েতনামের হ্যানয়স্থ বাংলাদেশ দূতাবাসেই-পাসপোর্ট সেবার শুভ উদ্বোধন করা হয়। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, ইমিগ্রেশন ও...

টেক্সাসে সড়ক দুর্ঘটনায় মুহূর্তে পুড়ে অঙ্গার প্রবাসী ৪ তরুণ-তরুণী, যেভাবে জানা গেল পরিচয়

টেক্সাসে পাঁচটি গাড়ির সংঘর্ষে এক তরুণীসহ চার ভারতীয় তরুণ মুহূর্তের মধ্যে পুড়ে অঙ্গার হয়ে গেছেন। তারা সবাই একটি গাড়িতে ছিলেন। স্থানীয় সময় ৩০...

Related Articles

‘বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে‌’

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক জোরদারে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে...

তুরস্কে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

তুরস্ক বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীততা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে...

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে স্বাধীনতা দিবস পালন

ফ্রান্সের রাজধানী প্যারিসে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশের...

মিশরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নীলনদ আর পিরামিডের দেশ মিশরে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা...