Home শিল্প ও সাহিত্য ছোট্ট তমাল — ইশতিয়াক রুপু
শিল্প ও সাহিত্য

ছোট্ট তমাল — ইশতিয়াক রুপু

Share
Share

হাঁটা পথে ঘাস দেখি না,
স্মৃতির খেরো খাতা !
পথের পাশে রথ দেখি না
দেখি সবুজ পাতা।
রাত জুড়ে বৃষ্টি গান
দেহে জমে অভিমান
মনের কোনে গল্প কথা
কে খুঁজে গো সাত আসমান!
সাঁতার কাটে শিশু বেলা
শান বাঁধানো পুকুর ঘাট
পুকুর পাড়ের লেবুর ঝাড়
পেরিয়ে গেলে খেলার মাঠ।
ভর দুপুরে ঝোঁপের কোনে
জোড়া তালের শব্দ পতন
বালক ছুটে দখল নিতে
তালের পিঠায় স্বাদের যতন।
সুরমা নামের ভরা নদী
ঘুম স্বপনে আসতো যদি
কার ছোঁয়ায় ভোর সকাল
মা ডাকে,সোনা আমার
ছোট্ট তমাল !

Share
Related Articles

কবি দাউদ হায়দারের অবস্থা কিছুটা ভালোর দিকে

জার্মানির বার্লিনের একটি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশি কবি দাউদ হায়দারের শারীরিক অবস্থা কিছুটা...

ছাত্রহত্যার প্রতিবাদ জানিয়ে শেষ হলো কানাডীয় বাঙালি সাহিত্য উৎসব

কানাডা জার্নালের মূল উদ্দেশ্য তিনটি – কানাডার বিভিন্ন প্রান্তে থাকা লেখকদের মধ্যে...

প্রথম শিশুতোষ মূকাভিনয়ের উপর প্রকাশিত বই ‘মূকাভিনয়ের আদর্শলিপি’

বাংলাদেশে নাটক-নৃত্য-সঙ্গীতের মত মূকাভিনয় শিল্পটি এখনও তার সঠিক জায়গাটি দখল করতে পারেনি।...

লস এঞ্জেলেসে ‘মূকাভিনয়ের আদর্শলিপি’র মোড়ক উন্মোচন

লস এঞ্জেলেসে অনুষ্ঠিত কবিতা সম্মেলন ২০২৪-এ প্রথম শিশুতোষ মূকাভিনয়ের উপর প্রকাশিত বই...