ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

Share
Share

গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল ঈদ আনন্দকে আরও বাড়াতে ফিচার ফোন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এখন থেকে ২০২৬ সালের ২০ মে বা তার পর কেনা যেকোনো আইটেল ফিচার ফোনে মিলবে এই ১৮০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা। অর্থাৎ, ফোনে কোনো উৎপাদনজনিত ত্রুটি দেখা দিলে প্রথম ৬ মাসের মধ্যেই গ্রাহক পাবেন সম্পূর্ণ নতুন একটি হ্যান্ডসেট।

বাংলাদেশের মোবাইল বাজারে বিশেষ করে সাশ্রয়ী মূল্যের ফিচার ফোন সেগমেন্টে আইটেল একটি নির্ভরযোগ্য নাম হিসেবে জায়গা করে নিয়েছে। ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য দ্রুত ও নির্ভরযোগ্য সার্ভিসিং সুবিধা নিশ্চিত করা এখনও একটি গুরুত্বপূর্ণ চাহিদা। তবে আইটেল-এর এই নতুন উদ্যোগে সেই ভোগান্তি অনেকটাই কমে আসবে। এই উদ্যোগটি গ্রাহকদের জন্য বিক্রয়োত্তর সেবা আরও সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত করেছে।

এই বিশেষ ওয়ারেন্টির পাশাপাশি থাকছে ১ বছরের নিয়মিত স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি সুবিধাও, যা গ্রাহকদের আরও বেশি আস্থা ও নিশ্চয়তা দেবে।
এই ১৮০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধার আওতায় অন্তর্ভুক্ত থাকবে—ফোন চালু না হওয়া, ডিসপ্লে সমস্যা, চার্জিং সমস্যা, স্পিকার বা মাইক্রোফোনে ত্রুটি, সিম বা নেটওয়ার্ক সমস্যা এবং কীপ্যাডজনিত যেকোনো উৎপাদন ত্রুটি। রিপ্লেসমেন্ট সুবিধা পেতে গ্রাহকদের নিকটস্থ কার্লকেয়ার সার্ভিস সেন্টারে যেতে হবে, সঙ্গে নিতে হবে ফোন, ক্রয়ের রসিদ এবং ফোনের বক্স। প্রয়োজনীয় যাচাই শেষে যোগ্য হলে একই দিনেই গ্রাহকের হাতে তুলে দেওয়া হবে নতুন হ্যান্ডসেট। তবে এই সুবিধার আওতায় থাকবে না ভাঙা ফোন, পানিতে নষ্ট হওয়া ডিভাইস, অনুমোদনহীনভাবে মেরামত করা সেট, টেম্পারড সিল কিংবা আই এম আই ই নম্বরের অসঙ্গতি থাকলে।

এই ঈদ উদ্যোগের মাধ্যমে আইটেল বাংলাদেশের গ্রাহকদের জন্য আরও সাশ্রয়ী ও নির্ভরযোগ্য মোবাইল ফোন সেবা দেওয়ার প্রতিশ্রুতি আরও জোরদার করেছে। নতুন ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির মাধ্যমে ফিচার ফোন ব্যবহারকারীদের দৈনন্দিন যোগাযোগে আরও আস্থা, নিশ্চয়তা ও নির্ভরযোগ্য সাপোর্ট দিতে চায় প্রতিষ্ঠানটি ।

১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সম্পর্কে আরও জানতে গ্রাহকরা নিকটস্থ কার্লকেয়ার সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা আইটেল-এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন: https://www.itel-life.com/bd/

Share

আপনাই জন্য

ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল ঈদ আনন্দকে আরও বাড়াতে ফিচার ফোন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এখন থেকে...

চীনে ডাকসু প্রতিনিধি দলকে প্রবাসী বাংলাদেশিদের জাঁকজমকপূর্ণ নাগরিক সংবর্ধনা

গণপ্রজাতন্ত্রী চীনে সফররত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর প্রতিনিধি দলকে এক জমকালো নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সাংহাইয়ের স্থানীয় একটি...

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প–নেতানিয়াহু উত্তপ্ত ফোনালাপ, তীব্র মতবিরোধ

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। গত মঙ্গলবার দুই নেতার মধ্যে...

সিডনিতে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে মোমবাতি প্রজ্বলন ও নীরব প্রার্থনা ২৩ মে

সিডনির বাংলাদেশী কমিউনিটিতে সম্প্রতি ঘটে যাওয়া হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে গভীর শোক প্রকাশ করে একত্রিত হচ্ছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। নিহতদের স্মরণ, আত্মার...

ট্রেন্ডিং নাও

উপমহাদেশজুড়ে হাজার কি.মি. বৃষ্টিবলয়, প্রভাব বাংলাদেশেও

মার্চ মাসে দেশে কালবৈশাখী শুরু হয়ে যায়। এবারও হয়েছে। মধ্য মার্চ থেকে বেড়েছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দাপট। এই ঝড়বৃষ্টির এক ভিন্ন বৈশিষ্ট্য...

নিউইয়র্কের বাফেলোতে দুর্বৃত্তের গুলিতে ২ বাংলাদেশি নিহত

নিউইয়র্কের বাংলাদেশিবহুল বাফেলো শহরে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্বের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। ২৭ এপ্রিল শনিবার দুপুর ১২ টার দিকে বাফেলোর জেনার এবং ইস্ট ফেরীতে...

A comprehensive guide to the best summer dresses

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

Related Articles

‘অ্যাড মানি’ সেবায় নতুন নিয়ম আনল বাংলাদেশ ব্যাংক

যেকোনো ব্যাংকের কার্ড থেকে মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে টাকা আনার ক্ষেত্রে...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

চলছে প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা

রাজধানীতে শুরু হয়েছে দেশের অন্যতম শীর্ষ আবাসন কোম্পানি প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর উদ্যোগে...

জাপান বৈশাখী মেলায় প্রিমিয়াম হোল্ডিংস

জাপানের মিশাতো সিটিতে বর্ণিল ও উৎসবমুখর ‘বৈশাখী মেলা জাপান ২০২৬’এ অংশ নিল...

চীনকে নিয়ে হরমুজ নিয়ন্ত্রণ করবে ইরান, বিপাকে ভারতীয় অর্থনীতি

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ হরমুজ প্রণালিতে চীনের আধিপত্য বিস্তার কেবল...

উমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী

‘তৃতীয় উমরাহ ও ভিজিট ফোরাম’-এর সভায় যোগ দিতে সৌদি আরব সফরে গেছেন...

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ : ইরান

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সংঘাতের মাঝে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি...

যুক্তরাষ্ট্রের নতুন তদন্ত রপ্তানি ঝুঁকি তৈরি করবে?

জোরপূর্বক শ্রম নিয়ে মার্কিন এ তদন্তের মধ্যে পড়েছে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগী ভিয়েতনাম,...